রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘বহুদিনের সম্পর্ক, কলকাতায় এলে রায়বাড়ি অবশ্যই আসতেন…’ শ্যাম বেনেগালের প্রয়াণে শোকস্তব্ধ সন্দীপ রায় আর কী বললেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৪১Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: বছর শেষে চলচ্চিত্র জগতের এক মহিরূহের পতন। প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সোমবার ৯০ বছর বয়সে থামল পরিচালকের জীবন। বেশ অনেকদিন কিডনি সহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “ওঁর সঙ্গে বহুদিনের সম্পর্ক। শরীর খারাপের খবর পেয়েছিলাম। আর কি বলব...।”

১৯৭৩ সালে প্রথম ছবি ‘অঙ্কুর’ তৈরি করেই অসামান্য প্রতিভায় সকলকে চমকে দেন শ্যাম বেনেগাল। সেই ছবি দেখার আগ্রহ প্রকাশ করেন সত্যজিৎ রায়। এরপর থেকেই রায় পরিবরের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক তৈরি হয় পরিচালকের। সন্দীপ রায়ের কথায়, “সেই ‘অঙ্কুর’র সময় থেকে ওঁর সঙ্গে সম্পর্ক। বাবা ছবিটা দেখার আগ্রহ প্রকাশ করেন। উনি বাবাকে দেখান। তখন থেকেই কাছের লোক হয়ে যান। যখনই বাবা বম্বে যেতেন, দেখা করতে আসতেন। কলকাতায় এলে এবাড়ি অবশ্যই আসতেন।”

অনামি, অপরিচিত অথচ প্রতিভাধর অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন শ্যাম বেগেগাল। তাঁর হাত ধরেই শাবানা আজমি, অনন্ত নাগ, নাসিরুদ্দিন শাহ, ওম পুরি, স্মিতা পাটিল, শাবানা আজমি, কুলভূষণ খারবান্দি ও অমরিশ পুরীর মতো অভিনেতাদের সঙ্গে পরিচয় হয় দর্শকের। সন্দীপ রায়ের স্মৃতিচারণাতেও উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, “উনি যেমন অসম্ভব ভাল ছবি করেছেন, তেমনই অসম্ভব ভাল অভিনেতা-অভিনেত্রীদের দিয়েছিলেন। যাদের সঙ্গে কাজ করে বাবাও খুব তৃপ্তি পেয়েছিলেন।”   

বিস্তৃত সিনেমা যাপনে শ্যাম বেনেগালের কাছে এসে ধরা দিয়েছেন সত্যজিৎ রায়ও। সত্যজিতকে নিয়ে একটি তথ্যচিত্র করেছিলেন তিনি। সন্দীর রায়ের কথায়, “বাবার উপর খুব গুরুত্বপূর্ণ একটা তথ্যচিত্র করেছিলেন। সেইজন্য যাতায়াত খুব বেশি রকমের ছিল। বাবা চলে যাওয়ার পর যখন রায় সোস্যাইটি গঠন করি তখন উনি একথায় আসতে রাজি হয়ে গিয়েছিলেন। রায় মেমোরিয়ালে বক্তৃতা  দিয়েছিলেন। অসম্ভব ভাল বক্তা ছিলেন। ভারী সুন্দর কথা বলেছিলেন।” 

গত ১৪ ডিসেম্বরে ৯০ বছর বয়সে পা রাখেন বর্ষীয়ান পরিচালক। ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। গত বছর ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক ছবির পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া