মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আর কেঁদে কী হবে...সবই তো শেষ। যা ঘটেছে, তার জন্যই হাসতে হবে। রবিচন্দ্রন অশ্বিন এমনই ক্যাপশন দিয়েছেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে টিম বাসের ভিতরে নিজের নিজের ছবি। দেখা যাচ্ছে জাতীয় দলের পতাকা। অশ্বিন হাসছেন। সেই হাসিতে হয়তো ঢেকে যাচ্ছে ভিতরের যন্ত্রণা, ভিতরের বেদনা।
ব্রিসবেনে অস্তাচলে গেল রবি। আচম্বিতে নেওয়া এহেন সিদ্ধান্তে বিস্ময়ের উদ্রেক করলেও পিছনের কারণ নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। হয়তো অসম্মানিত হওয়ার জন্যই অশ্বিন জানিয়ে দিলেন, ক্রিকেট তোমায় দিলাম আজকে ছুটি।
তাঁর অবসর প্রসঙ্গে রোহিত জানান, অশ্বিনের আচমকা অবসরে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। তাঁকে দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার বলে সম্বোধন করেন ভারত অধিনায়ক।
রোহিত বলেন, 'অ্যাশ নিজের সিদ্ধান্ত নিয়ে খুবই নিশ্চিত ছিল। পারথে আসার পরই আমি এটা প্রথম শুনেছিলাম। টেস্টের প্রথম তিন-চারদিন আমি দলের সঙ্গে ছিলাম না। তবে এটা তখন থেকেই ওর মাথায় ঘুরছিল। নিশ্চয়ই এর পেছনে অনেক কারণ আছে। অ্যাশ এর উত্তর দিতে পারবে। ও বুঝতে পারে দল কী ভাবছে। আমরা কী ধরণের কম্বিনেশন চাইছি। এখানে আসার পরও আমরা জানতাম না কোন স্পিনার খেলবে। আমরা পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি পারথে আসার পর ওর সঙ্গে আমার এই নিয়ে আলোচনা হয়েছিল। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টের আগে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য ওকে মানাতে পেরেছিলাম।'
বর্ডার গাভাসকার ট্রফির মাঝপথেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পরেই জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানালেন। তবে ঘরোয়া ক্রিকেট খেলবেন। এদিকে, অশ্বিনের বদলি ঘোষণা করল বিসিসিআই। বাকি দুই টেস্টের জন্য দলের সঙ্গে যোগ দেবেন মুম্বইয়ের তরুণ অফস্পিনার তনুশ কোটিয়ান। মঙ্গলবারই তিনি অস্ট্রেলিয়া উড়ে যাবেন। এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি