রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | '৯০ ছোঁয়া বয়সেও শুটিং ছেড়ে কখনও যাননি,সতর্ক দৃষ্টি রাখতেন মনিটরে', শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় চঞ্চল 

নিজস্ব সংবাদদাতা | ২৩ ডিসেম্বর ২০২৪ ০৩ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ২৩ ডিসেম্বর, সোমবার ৯০ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্রের দিকপাল শ্যাম বেনেগাল।  সংবাদমাধ্যমকে তাঁর পরিবার জানিয়েছে, মুম্বইয়ের এক হাসপাতালে এদিন ৬:৩০ নাগাদ পরিচালকের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

আজকাল ডট ইন-এর তরফেই শ্যাম বেনেগালের প্রয়াণের খবর পান চঞ্চল।  শ্যামের পরিচালনায় 'মুজিব' ছবিতে অভিনয় করেছিলেন 'কারাগার' ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেতা।  আজকাল ডট ইন যখন 'হাওয়া'র নায়কের সঙ্গে যোগাযোগ করে, তখন গাড়ি চালাচ্ছিলেন তিনি। চঞ্চল জানান, তিনি যেহেতু সামাজিক মাধ্যম থেকে আপাতত অনেকটাই দূরে, তাই কিংবদন্তি ভারতীয় পরিচালকের মৃত্যুর খবর তিনি পাননি। জানান, এই খবরে শোকস্তব্ধ তিনি। অত্যন্ত ব্যাথিত। অভিনেতার মতে, ভারত তথা বিশ্বের সিনেমার মানচিত্রে শ্যাম বেনেগালের মতো প্রতিভা বিরল।চট করে পাওয়া যায় না। দীর্ঘ সময় অন্তর এমন প্রতিভাবান মানুষ আসেন। সুতরাং, শ্যামের চলে যাওয়া ছবির জগতের জন্য আক্ষরিক অর্থেই বড় ক্ষতি। 

 

আজকাল ডট ইন-এর তরফে চঞ্চলকে প্রশ্ন করা হয় নব্বই পেরোনো শ্যামের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তাঁর কাছে? শোনামাত্রই চঞ্চল জানান, ওই বয়সেও ছবি তৈরির সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর থাকত শ্যামের। ছবির প্রতি শ্যামের এই যে একাগ্রতা, ভালবাসা তা দেখে মুগ্ধ না হয়ে পারেননি তিনি।‌ বয়সের দোহাই দিয়ে কোনওদিন ছবির সেটে অনুপস্থিত থাকেননি শ্যাম। মনিটরে শুটিংয়ের প্রতিটি শট দেখতেন এবং সবকিছু নিখুঁত হচ্ছে কি না সেই বিষয়ে সতর্ক দৃষ্টি থাকত 'মন্থন'‌ ছবিখ্যাত এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্দেশকের। সব মিলিয়ে, বয়স যে শিল্প তৈরির ক্ষেত্রে কোনও বাধা হতে পারে না, তা শ্যামকে দেখেই বুঝেছিলেন তিনি, অকপটভাবে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। 


প্রসঙ্গত, ভারতকে অন্য চোখে দেখা, স্বাধীনতা পরবর্তী ভারতের নতুন করে গড়ে ওঠা, তার ওঠাপড়া, এবং প্রান্তীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যেকার সম্পর্কের জটিলতা, সবই উঠে এসেছিল শ্যাম বেনেগালের বিভিন্ন ছবিতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া