রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'কলকাতা কলিং'র অভিনব কর্মশালা, 'বিশ্বসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত'র ভাবনায় অংশ নিলেন শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: সঙ্গীত বা সৃষ্টিশীল শিল্প শুধুই মনোরঞ্জনের জন্য নয়, সামাজিক শিক্ষার বড় অংশও বটে। এমনই ভাবনা পোষণ করে 'কলকাতা কলিং' ব্যান্ড। নিজেদের গান, 'ইনস্ট্রুমেন্টাল ফিউশন' নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এই ব্যান্ড। সম্প্রতি কলকাতায় ছিল তাদের অনুষ্ঠান। 

গত ১৪ ডিসেম্বর উদয়ন কলা কেন্দ্রে প্রথম রবীন্দ্রসংগীত কর্মশালার আয়োজন করে 'কলকাতা কলিং'। বিষয় ছিল "বিশ্বসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত"। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাহিত্যিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ পীতম সেনগুপ্ত। সমগ্র কর্মশালাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রবীন্দ্রসংগীত শিক্ষিকা ডঃ দূর্বা সিংহ রায়চৌধুরী। তাঁর অসামান্য বিশ্লেষণ ও পরিবেশনে সমৃদ্ধ হন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। 

কর্মশালায় অনলাইনে যোগদান করেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, আসাম ও বাংলাদেশ থেকে বেশ কিছু শিক্ষার্থী। স্কটল্যান্ডের গানে, বাইবেলের পবিত্র প্রার্থনার অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর যে কালজয়ী সঙ্গীত রচনা করেছেন তারই বিভিন্ন পর্যায় এদিন পরিবেশিত এবং আলোচিত হয়। 

অনুষ্টানের সমাপ্তি পর্বে উদযাপন করা হয় 'কলকাতা কলিং' নিবেদিত জনপ্রিয় মিউজিক্যাল পডকাস্ট "গান টি"- র পঞ্চাশতম পর্ব । এই পর্বে বক্তব্য রাখেন যশস্বী সাংবাদিক ও সাহিত্যিক শঙ্করলাল ভট্টচার্য, দূরদর্শনের জনপ্রিয় ব্যক্তিত্ব ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য ও দিল্লী নিবাসী প্রবীণতম শিল্পী মনোজ কুমার মন্ডল। সমগ্র অনুষ্ঠানের সম্প্রসারণে সহযোগিতা করেছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। পরিকল্পনা ও প্রযোজনায় ছিল 'কলকাতা কলিং'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া