মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বড় বিপদের মুখে এমএস ধোনি, রাঁচির বাড়ি নিয়ে হবে তদন্ত, কী এমন ঘটল?

Kaushik Roy | ২৩ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বছর শেষের আগে এবার বিপদের মুখে পড়লেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে হরমু রোডে একটি বাড়ি রয়েছে এমএসের। অভিযোগ, ওই বাড়িটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করেছন ধোনি। ইতিমধ্যেই, প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে তদন্তে নেমেছে ঝাড়খণ্ড আবাসন বোর্ড। বোর্ডের নিয়ম অনুযায়ী, আবাসিক জমি শুধুমাত্র আবাসিক উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। অন্য কোনও উদ্দেশ্যে তা ব্যবহৃত হলে সেটা একেবারেই আইন বিরোধী। জানা গিয়েছে, ধোনির হরমু রোডের ওপর প্লটে যে বাড়ি রয়েছে সেখানে একটি ডায়াগনাস্টিক সেন্টার চালু করা হয়েছে।

 

 

এরপরেই পদক্ষেপ নেওয়া হয় বোর্ডের তরফে। নির্দেশ দেওয়া হয় তদন্তের। প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হবে, ওই জমিটি কোন উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে সেটি নিয়ম অনুযায়ী ব্যবহৃত হচ্ছে কিনা তাও তদন্ত করে দেখবেন আধিকারিকরা। আবাসিক জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। তবে বর্তমানে মহেন্দ্র সিং ধোনি সিমালিয়ার রিং রোডে তাঁর নতুন বাড়িতে বাস করেন।

 

 

এর আগে তিনি হরমু রোডের ওই বাড়িতে থাকতেন। বর্তমানে অভিযোগ উঠেছে, প্রাক্তন ভারত অধিনায়কের পুরনো বাড়িতে ডায়াগনস্টিক ল্যাব খোলা হয়েছে এবং তা চলছে রমরমিয়ে। ক্রিকেটে অসামান্য সাফল্যের জন্য ঝাড়খণ্ড সরকার হরমু রোডের প্লটটি ধোনিকে উপহার দিয়েছিল। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা। ১০,০০০ বর্গফুটের ওই জমিতে পরবর্তীকালে তৈরি হয় বিলাসবহুল বাড়ি। কিন্তু ধোনি ওই বাড়ি ছাড়ার পর ডায়াগনাস্টিক সেন্টার খোলার অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে তদন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া