মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইতিহাস গড়লেন বাংলার মহিলারা, ৩৮৯ তাড়া করে জয় তনুশ্রী, প্রিয়াঙ্কাদের

Kaushik Roy | ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়ল বাংলার মহিলা ক্রিকেট দল। বিসিসিআই সিনিয়র উইমেন্স ওয়ানডে কাপে ৩৮৯ রানে তাড়া করে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল বাংলা। জয়ের নেপথ্যে মূল কারিগর তনুশ্রী সরকার, প্রিয়াঙ্কা বালার দুর্দান্ত ইনিংস। বাংলা তো দূর অস্ত, ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম শ্রেণীতে এত পাহাড় প্রমাণ রান কোনও দিন তাড়া করে জেতেনি কোনও দল। বিশাল সংখ্যক এই রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট বাকি থাকতেই হরিয়ানাকে হারিয়ে দিল বাংলা।  

 

সোমবার রাজকোটে নিরঞ্জন শাহ গ্রাউন্ডের স্টেডিয়াম সি-তে হরিয়ানার মুখোমুখি হয়েছিল বাংলা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলার মহিলারা। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী ছিলেন দুই ওপেনার রিমা সিসোদিয়া এবং শেফালি ভার্মা। রিমা ৫৮ রান করে আউট হলেও শেফালি গিয়ে থামেন ১৯৭ রানে। তিন রানের জন্য দ্বিশতরান মিস করেন। ততক্ষণে বড় রানের গন্ধ পেয়ে গিয়েছে হরিয়ানা। মিডল অর্ডারে ত্রিবেণী বশিষ্ঠের ৪৬ এবং সনিয়া মেন্ধিয়ার ৬১ রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ৩৮৯ রান করে হরিয়ানা।

 

 

 

 

নক আউট ম্যাচে রানের চাপ নিয়ে ব্যাট করতে নামলেও মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করছিলেন বাংলার দুই ওপেনার ধারা গুজ্জার এবং ষষ্ঠী মণ্ডল। ষষ্ঠী ব্যাট করছিলেন পুরো টি-টোয়েন্টি মুডে। অন্যদিকে, উইকেট বাঁচিয়ে খেলছিলেন ধারা। ২৯ বলে ৫২ করে আউট হলেও রান তাড়া করার ভিত গড়ে দিয়ে যান ষষ্ঠী। উইকেট পড়লেও রান তোলার গতি কমাননি বাংলার ব্যাটাররা। তিন নম্বরে নামা তনুশ্রী সেই গতি বজায় রেখেই দুর্দান্ত শতরান করে যান। ৮৯ বলে ১১৩ রান করেন তনুশ্রী। ৮১ বলে ৮৮ রান করেন প্রিয়াঙ্কাও। টিমগেমে ভর পাঁচ বল বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করলেন বাংলার মহিলারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া