মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চেস অলিম্পিয়াডে সোনা জিতেছিল ভারতের পুরুষ ও মহিলা দল। গত সেপ্টেম্বরে। মহিলা দলে ছিলেন তানিয়া সচদেব। এই সাফল্যের পরও দিল্লি সরকারের থেকে প্রাপ্য স্বীকৃতি পাননি দাবি করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় দাবাড়ু। তার জবাব দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। কিন্তু সেটার উত্তরে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি সমর্থকরাও।
হাঙ্গেরির বুদাপেস্টে বসেছিল চেস অলিম্পিয়াডের আসর। সেখান থেকে প্রথমবার জোড়া সোনা আসে ভারতীয় দাবাড়ুদের হাত ধরে। মহিলাদের দলে ছিলেন রমেশবাবু বৈশালী, হরিকা দ্রোনাওয়ালি, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব। বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা সত্ত্বেও দিল্লির আম আদমি পার্টি সরকারের থেকে কোনওরকম সম্মান পাননি বলে দাবি। তানিয়া সোশ্যাল মিডিয়ায় জানান, ‘২০০৮ থেকে ভারতের হয়ে খেলছি। কিন্তু দাবায় সাফল্য সত্ত্বেও দিল্লি সরকারের থেকে কোনও স্বীকৃতি পাইনি। অন্যান্য রাজ্য দাবাড়ুদের সাহায্য করে। চ্যাম্পিয়ন হলে সংবর্ধনা দেয়। তাঁদের প্রতিভা বিকাশের জন্য উৎসাহ দেয়। কিন্তু দিল্লি এই ধরনের কোনও পদক্ষেপ করেনি।’ তিনি আরও জানান, ‘২০২২ সালে দাবা অলিম্পিয়াডে ভারত ব্রোঞ্জ জিতেছিল। আমিও ব্যক্তিগত পর্যায়ে পদক জিতেছিলাম। ২০২৪ সালে দাবা অলিম্পিকে সোনা জিতেছি। কিন্তু দিল্লি সরকার কোনও স্বীকৃতি দেয়নি।’ সেই সঙ্গে আম আদমি পার্টি, অতিশী ও অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করে তানিয়া আশা প্রকাশ করেছেন, যেন তারা দাবাড়ুদের প্রাপ্য সম্মান দেন। জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী লিখেছেন, ‘আমরা সবসময়ই অ্যাথলিটদের সাহায্য করি। আমাদের স্কুলগুলোতেও সেটা করা হয়। তোমার সঙ্গে দেখা করতে ভাল লাগবে। দাবাড়ুদের জন্য আর কী করা যায়, সেটাও বোঝার চেষ্টা করব। আমার অফিস থেকে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। তোমার পরামর্শ শোনার জন্য অপেক্ষা করছি।’
কিন্তু অতিশীর উত্তরে সন্তুষ্ট নয় বিজেপি সমর্থকরা। সোশাল মিডিয়ায় অনেকে লিখছেন, ‘১০ বছর লেগে গেল সমস্যাটা বুঝতে? সমস্যার সমাধান করতে আপ সরকারের আর কতদিন লাগবে? দিল্লি এবার কেজরিওয়ালকে ছেড়ে সামনের দিকে তাকানো উচিত।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি