রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৬Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: মোনালি ঠাকুরের সুরের জাদুতে মুগ্ধ সকলে। শুধু সুরেলা কন্ঠ নয়, পোশাক নিয়েও বেশ চর্চায় থাকেন গায়িকা। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে শিরোনামে উঠে এলেন মোনালি। রেগে মাঝপথে শো থেকে বেরিয়ে এলেন বাঙালি গায়িকা। কী এমন ঘটল তাঁর সঙ্গে? কেনই বা মঞ্চ ছাড়লেন তিনি?
সম্প্রতি বারাণসীতে শো করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। সেখানেই মাঝপথে কনসার্ট ছেড়ে বেরিয়ে যান গায়িকা। পরে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। আয়োজকদের উপর রাগ উগড়ে দিয়ে ভিডিও পোস্ট করেন শিল্পী। যা নিমেষে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মোনালিকে ওই অনুষ্ঠানের অব্যবস্থার কথা উল্লেখ করতে দেখা গিয়েছে। আসলে কনসার্টের চরম বিশৃঙখলা দেখে 'হতাশ' হন মোনালি। আয়োজকদের রীতিমতো ‘অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে তুলোধনা করেন গায়িকা। তিনি স্পষ্ট জানান, অনুষ্ঠানের ওই অব্যবস্থাপনার জেরেই বাধ্য হয়ে শো মাঝপথে ছেড়ে চলে যান তিনি।
মোনালির কথায়, "আমি এবং আমার টিম এখানে পারফর্ম করতে পেরে খুব উত্তেজিত ছিলাম। কিন্তু পরিস্থিতি এমন হয় যে একরাশ হতাশা নিয়ে ফিরেছি। শোয়ের পরিকাঠামো, ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলার নেই। এটা তো আয়োজকদের দায়িত্ব। মঞ্চে যে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সমস্ত টাকা চুরি হয়ে যেত। দেখে তো মনে হচ্ছিল ওটাই তাদের লক্ষ্য ছিল।'
এখানেই শেষ নয়, মোনালি আরও অভিযোগ করেন, "আমি বারবার বলেছিলাম গোড়ালিতে আঘাত লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা ছিলেন তাঁরাও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। ওরা আমাকে শান্ত থাকতে বলে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। " মাঝপথে শো না করে বেরিয়ে আসার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
মোনালির কথায়, "আমি আপনাদের সবার কাছে জবাবদিহি করতে বাধ্য। আপনারা আমার জন্য টিকিট কেটে এখানে এসেছেন। সুতরাং এসবের জন্য আপনারা আমার কাছে জবাবদিহি চাইতে পারেন। কিন্তু আমি দুঃখিত যে এই শো আমাকে বন্ধ করতে হচ্ছে। তবে আমি নিশ্চিতভাবে ফিরে আসব। আশা করি, এর চেয়ে ভালো একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি