মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আচমকাই শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির। শনিবার গভীর রাতে তাঁকে থানের আকৃতি হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি।
সম্প্রতি কাম্বলি তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। মূত্রের সমস্যার জন্য তাঁকে একমাস আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক ইউটিউব শোয়ে কাম্বলিকে বলতে শোনা গিয়েছিল, ''আমার মাথা বনবন করে ঘুরছিল। সজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলাম। চিকিৎসকরা আমাকে হাসাপাতালে ভর্তি হতে বলেছিলেন।'' এবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। তবে কী কারণে এবার তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হল, তা জানা যায়নি।
সম্প্রতি রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে কাম্বলিকে দেখে অবাক হয়ে যায় গোটা দেশ। ভাল করে কথা বলতে পারছেন না তিনি। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন শচীনও। কাম্বলিকে দেখে সৌজন্য বিনিময় করেন শচীন। একসময়ে ছেলেবেলার বন্ধুকে ছাড়তে চাইছিলেন না কাম্বলি। কিন্তু শচীন একপ্রকার জোর করেই চলে যান নিজের আসনে। বাল্যবন্ধুর গতিপথের দিকে কাম্বলির ফ্যালফ্যেলে দৃষ্টি দেখে অনেকেরই হৃদয় কেঁপে উঠেছিল। কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু এর মধ্যেই জানিয়েছিলেন, অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে।
In pictures: Cricketer Vinod Kambli's condition deteriorated again, leading to his admission at Akriti Hospital in Thane late Saturday night. His condition is now stable but remains critical. pic.twitter.com/7NBektzQ54
— IANS (@ians_india) December 23, 2024
কাম্বলির অবস্থা দেখে সাহায্যের আশ্বাস দিয়েছে তিরাশির বিশ্বজয়ী দল। ভুবনজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ অনুজ কাম্বলির শারীরিক অবস্থা দেখে বলেছেন, ''জোর করে কারওর উপরে কিছু চাপিয়ে দেওয়া যায় না। নিজে সচেতন না হলে তাঁকে কীভাবে সাহায্য করা যাবে? ওর কাছের বন্ধুরাই ওকে রিহ্যাবে যেতে সাহায্য করতে পারে।''
সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, কাম্বলি তাঁর ছেলের মতো। কাম্বলির সমস্ত দায়িত্ব গ্রহণ করবে তিরাশির বিশ্বজয়ী দল। যাঁকে নিয়ে এত চর্চা, এত আলোচনা, সেই কাম্বলিই অসুস্থ হয়ে পড়লেন। তাঁর সাহায্যে নিশ্চয় এগিয়ে আসবে তিরাশির বিশ্বজয়ী দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি