মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

team india pacer jasprit bumrah

খেলা | বুমরাকে খেলতে হিমশিম খাচ্ছেন লাবুসেনরা, ভারতীয় পেসারকে সামলানোর দাওয়াই বাতলে দিলেন এই অজি ব্যাটার 

Rajat Bose | ২৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ২২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে এখনও অবধি সবচেয়ে সফল বোলারের নাম জসপ্রিত বুমরা। তিন টেস্টে নিয়ে ফেলেছেন ২১ উইকেট। 


সামনে মেলবোর্ন টেস্ট। বুমরাকে সামলাতে হিমশিম খাচ্ছেন অজি ব্যাটাররা। এই পরিস্থিতিতে প্রাক্তন অজি ক্রিকেটার সাইমন কাটিচ বাতলে দিয়েছেন বুমরাকে সামলানোর পথ। তাঁর কথায়, অনবরত স্ট্রাইক রোটেট করেই বুমরাকে সামলাতে হবে। সঙ্গে চাই শক্তিশালী রক্ষণ।


কাটিচের কথায়, ‘‌বুমরা খারাপ বল সাধারণত করেই না। তাই ওকে সামলানোর সময় সজাগ থাকতে হবে। আলগা বল বুমরা প্রায় করেই না।’‌ এরপরই কাটিচের সংযোজন, ‘‌ক্রমাগত স্ট্রাইক রোটেট করতে হবে বুমরাকে খেলার সময়। তবেই ওর ছন্দ কাটবে। সঙ্গে চাই শক্তিশালী রক্ষণ।’‌


ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অতি আক্রমণাত্মক হতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। কাটিচের কথায়, ‘‌ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া পজিটিভ মাইন্ডসেট নিয়ে এসেছিল। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে ফেলে। একসময় ৮০/‌৭ হয়ে গিয়েছিল।’‌ কাটিচের যুক্তি, ‘‌লাল বলে মুভমেন্ট অনেক বেশি। তার উপর বল ছিল নতুন। তার উপর গাব্বায় খেলা।’‌ মেলবোর্ন টেস্টের আগে ব্যাটারদের জন্য কাটিচের পরামর্শ, ‘‌টপ অর্ডারকে সাবধানে খেলতে হবে। বুমরার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাতে গেলেই মুশকিল।’‌ 
মেলবোর্নে তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের অভিষেক হতে পারে। কাটিচের সাবধানবাণী, ‘‌বুমরার মতো বোলারের বিরুদ্ধে কাজটা সহজ নয়। যদিও ওকে চিনি। প্রতিভা আছে।’‌ এমনকী কাটিচ মনে করেন মেলবোর্নে মিচেল মার্শের জায়গায় বিও ওয়েবস্টারকে খেলানো উচিত।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া