রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ০২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকে 'ঝিলিক'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী নন্দিনী দত্তকে। অল্প দিনেই দর্শকের মন জয় করেছেন তিনি। কিছুদিন আগেই তাঁর সমাজ মাধ্যম অ্যাকাউন্টটি হ্যাক হয়। এরপর যদিও সেটি উদ্ধারও করেন নন্দিনী। তবে সেই সময় সমাজ মাধ্যমকে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসাবে উল্লেখ করেছিলেন তিনি।
এর মধ্যেই সমাজ মাধ্যমে ফের হেনস্থার শিকার অভিনেত্রী। নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি, ছড়িয়ে পড়েছে এক অনুষ্ঠানে নন্দিনীর গানের ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো জিন্স ও কালো জ্যাকেট পরে স্টেজে 'দুই পৃথিবী' ছবির জনপ্রিয় গান 'প্যায়ারেলাল' গানটি গাইছেন নন্দিনী। অপটু গলায় ওই গান শুনে নেটিজেনদের কটাক্ষের তীর ধেয়ে এসেছে নন্দিনীর দিকে।
ওই ভিডিওর মন্তব্যে একজন লেখেন, 'এত টাকা দিয়ে এইসব শিল্পীকে আনা উচিৎ নয়। অভিনেত্রী যখন ২-৩তে সংলাপ বলে চলে যেতে পারতেন। গানের অপব্যবহার করার কী দরকার ছিল?' অন্যজন লেখেন, 'যে যেটা পারে সেটাই করুক। গান গাওয়ার মতো ভুল কাজ আর করবেন না আপনি।'
নেটিজেনদের কটাক্ষ কতটা প্রভাব ফেলেছে নন্দিনীর মনে? আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেন, "আমি গায়িকা নই। অনেক সময় দর্শকের অনুরোধে স্টেজে গাইতে হয়। আমি বরাবরই বলেছি আমি ভাল গাইতে পারি না। কিন্তু অভিনয় ভাল করার চেষ্টা করি। তাই যেটা পারি আমি, সেটা নিয়ে আমায় কটাক্ষ করলে কিছু বলার জায়গা থাকত। স্টেজে যদিও আমার গান দর্শকের পছন্দ হয়েছে। তাঁরাও সুর মিলিয়েছেন আমার সঙ্গে। তাই নেটিজেনদের কটাক্ষ নিয়ে আমি ভাবতে চাই না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি