মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারতের তারকা ওপেনার কেএল রাহুল। বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শতরান করতে পারলেই এমনই এক রেকর্ড গড়বেন কেএল রাহুল যা স্বয়ং সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিও ছুঁতে পারেননি। রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে ওপেনার হিসেবে সুযোগ পেয়ে রাহুল প্রথম থেকেই ধারাবাহিকভাবে রান করেছেন। চলতি সিরিজে ভারতের বড় নামদের টপকে গিয়ে রাহুলই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ম্যাচে ছ’ইনিংস খেলে ২৩৫ রান করেছেন তিনি।
সিরিজে মোট রান সংগ্রহের তালিকায় রাহুল রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকায় ওপরের স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। মেলবোর্ন টেস্টে রাহুলের সামনে রয়েছে বিরল এক রেকর্ড গড়ার সুযোগ। মেলবোর্নে একটি সেঞ্চুরি করতে পারলেই বক্সিং ডে টেস্টে তিনটি শতরানের মালিক হবেন রাহুল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন এই ব্যাটার। তবে অস্ট্রেলিয়ায় একবারই বক্সিং ডে টেস্ট খেলেছিলেন তিনি, ২০১৪ সালে। দুই ইনিংসের ব্যর্থ হয়েছিলেন কেএল।
গাব্বা টেস্টের পর সিরিজ বর্তমানে ১-১ সমতায়। মেলবোর্ন টেস্ট দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ভারতের জয়ের স্বপ্ন অনেকটাই নির্ভর করছে ফর্মে থাকা কেএল রাহুলের উপর। ওপেন করতে নেমে তিনি বড় রান করতে পারলে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকর এবং অজিঙ্ক রাহানের বক্সিং ডে টেস্টে দুটি করে শতরান রয়েছে। বিরাট কোহলির রয়েছে একটি। সেক্ষেত্রে এবার মেলবোর্নে শতক হাঁকাতে পারলে তালিকায় এক নম্বরে উঠে আসবেন কর্ণাটকের ব্যাটার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি