মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Manu Bhaker Surprise Absentee From Khel Ratna Nominations

খেলা | প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকেরই পেলেন না খেলরত্ন পুরস্কারের মনোনয়ন, নেপথ্যে রয়েছে এই কারণ 

Rajat Bose | ২৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫১Rajat Bose

‌আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কিন্তু এই পুরস্কারের জন্য বিবেচিতই হলেন না প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের।


কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে যে ক্রীড়াবিদদের নাম খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। তাঁর অধিনায়কত্বে প্যারিস অলিম্পিকে হকিতে ভারত ব্রোঞ্জ পেয়েছিল। এছাড়া মনোনীত করা হয়েছে প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নাম। প্যারালিম্পিক্সে হাইজাম্পে সোনা পান প্রবীণ। কিন্তু ভাকের মনোনীত না হওয়ায় ভারতের ক্রীড়াজগৎ চমকে গেছে। যদিও ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভাকের নাকি এই পুরস্কারের জন্য আবেদনই করেননি। যদিও ভাকেরের পরিবার জানিয়েছে, তাদের তরফে আবেদন করা হয়েছিল।


এক্ষেত্রে নিয়ম রয়েছে কোনও ক্রীড়াবিদ যদি পুরস্কারের জন্য আবেদন না করেন, সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদ যে খেলার সঙ্গে যুক্ত, সেই সংস্থাই আবেদন করে। কিন্তু ভাকেরের ক্ষেত্রে এরকম করা হয়নি। এর আগে মহম্মদ সামি যখন অর্জুন খেতাব পান, তখন তিনি আবেদন করেননি। আবেদন এসেছিল বিসিসিআইয়ের কাছ থেকে। 


এদিকে কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত আবার সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে আবেদন করেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে খেলরত্ন দেওয়া হোক। 


প্রসঙ্গত, ব্রিসবেন টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। টেস্ট শেষের পরদিনই তিনি দেশে ফিরে আসেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া