রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | প্রেমিকা থেকে স্ত্রী হবেন শ্বেতা, আইবুড়োভাত খেতে গিয়ে ভয়ে কাঁপলেন রুবেল! বিয়ের আগে হবু বউকে নিয়ে কী জানালেন অভিনেতা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। গত বছরের শুরুতে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তাঁরা। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে তাঁদের প্রেমের শুরু। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে না বললেও খুব বেশিদিন লুকোছাপা করেননি যুগল। কয়েকদিন আগেই বাগদান পর্ব সেরেছেন রুবেল-শ্বেতা। ১৫ ডিসেম্বর রীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে। শ্বেতা-রুবেল একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। এদিন নায়িকা বেছে নিয়েছিলেন নীল রেশম শাড়ি, তাতে সোনালি বুটি। সঙ্গে সোনার গয়না। একই রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছিলেন রুবেল। আর এবার শীঘ্রই চার হাত এক করবেন টলিপাড়ার এই জুটি। 

দুই পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল-শ্বেতা। আগামী ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। দু’জনেই এখন অপেক্ষায় সেই বিশেষ দিনের। হাজার ব্যস্ততার মধ্যেও শহর থেকে দূরে প্রি-ওয়েডিং শ্যুট সেরে ফেলেছেন তারকা জুটি। ইতিমধ্যেই সামনে এসেছে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড। লাল রঙের কার্ডে লেখা রয়েছে 'বিয়ের গল্প কথা'।  

এবার আইবুড়োভাত খেতেও দেখা গেল রুবেল-শ্বেতাকে। সমাজ মাধ্যমে ছড়িয়েছে তাঁদের শুভ মুহূর্তের ভিডিও। ভিডিওর শুরুতেই মজার ছলে মাছের মুড়ো দিয়ে শ্বেতাকে বরণ করেন রুবেল। পোলাও, সাদা ভাত, পাঁচ ভাজা, মাছ-মাংস থেকে শেষ পাতে মুখমিষ্টির জন্য পায়েস, কেক ছিল আইবুড়োভাতের পাতে। দু'জনের মাথায় টোপর পরিয়ে দেন তাঁদের বন্ধুরা। মূলত বন্ধুদের  উদ্যোগেই এই আমন্ত্রণ পেয়েছিলেন শ্বেতা-রুবেল। এই শুরু। বিয়ের আগের পর্যন্ত চলবে প্রলম্বিত নিমন্ত্রণ পর্ব।


সামনেই বিশেষ দিন, আজকাল ডট ইনকে হবু বর রুবেল বলেন, "প্রেমিকা থেকে স্ত্রী হবে শ্বেতা। দায়িত্ব বাড়বে দু'জনেরই। একটু টেনশন হচ্ছে ঠিকই। বিয়ের মতো বড় অনুষ্ঠান আমরা নিজেরাই সামলাচ্ছি,সঙ্গে শুটিংয়ের চাপ। সব মিলিয়ে একটু নার্ভাস।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া