মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ব্যাডমিন্টনের কোর্টে স্ম্যাশ মারতেই দেখা যায় তাঁকে। প্রতিপক্ষকে নিমেষে মাটি ধরান। সেই পিভি সিন্ধু বিয়ের পিঁড়িতে। রবিবার অর্থাৎ ২২ ডিসেম্বর উদয়পুরে ভেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন। তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
কোর্টে সিন্ধু মানেই তড়িৎ গতি, আক্রমণাত্মক খেলা ও স্ম্যাশের ঝড়। অনেকেই বলে থাকেন ক্রিকেটের ব্রায়ান লারা ও ব্যাডমিন্টনের সিন্ধু একই। দু'জন চলতে শুরু করলে তাঁদের চোখ ভরে দেখা ছাড়া উপায় নেই। কিন্তু তিনি তো আর চেনা কোর্টে ধরা দেননি রবিবার। জীবনের কোর্টে মিলে গেল দুই হৃদয়।
উদয়পুরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করলেন সিন্ধু ও ভেঙ্কট সাই। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই ছবিতে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে পিভি সিন্ধুকে। শেখাওয়াত লিখেছেন, ''উদয়পুরে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্তা সাইয়ের বিয়েতে উপস্থিত ছিলাম গত সন্ধ্যায়। নতুন জীবনের জন্য ওদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই।''
Pleased to have attended the wedding ceremony of our Badminton Champion Olympian PV Sindhu with Venkatta Datta Sai in Udaipur last evening and conveyed my wishes & blessings to the couple for their new life ahead.@Pvsindhu1 pic.twitter.com/hjMwr5m76y
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) December 23, 2024
সিন্ধুর আন্তর্জাতিক ক্রীড়া সূচি মাথায় রেখেই দুই পরিবারের সম্মতির পর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাস থেকেই টাইট শিডিউল রয়েছে সিন্ধুর। তিনি যাতে জানুয়ারি মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরতে পারেন সে কারণেই এই সময়ে তারিখ ঠিক করা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের পরেই ফের প্রশিক্ষণে নেমে পড়বেন ভারতীয় শাটলার। আগামী বছর একাধিক প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি