মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Who is Nat Yoannidis who went viral after spat with Virat Kohli in Melbourne

খেলা | কোহলির 'ধমক' খেয়ে ভাইরাল এই মহিলা অজি সাংবাদিক, কে তিনি? জানুন তাঁর আসল পরিচয়

KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। 

সেই মহিলা  সাংবাদিকের নাম ন্যাট ইওয়ানিডিস। কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পর থেকেই তিনি ভাইরাল। 

দশ বছরের বেশি সময় তিনি অতিবাহিত করেছেন সাংবাদিকতায়। অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয় তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার প্রাক্তন কর্মী ন্যাট। 

মেলবোর্নে কোহলির  সঙ্গে যখন ঝামেলায় জড়িয়ে পড়েন সেই সময়ে চ্যানেল সেভেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দরে। 

বিমানবন্দরে সেদিন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন ন্যাট। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। চ্যানেল সেভেনের ক্যামেরা ভারতের তারকা ক্রিকেটারকে ফোকাস করা হলে অবাক হয়ে যান তিনি। মহিলা টিভি রিপোর্টার ন্যাটের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। মহিলা সাংবাদিককে ভারতের তারকা বলেন, তাঁর প্রাইভেসি থাকছে না। 

সেই ঘটনার পর থেকেই ভাইরাল হয়ে যান ন্যাট। অস্ট্রেলিয়ার বিশিষ্ট সাংবাদিক টনি জোন্স   বিরাটের সমালোচনা করে বলেন, কোহলি ধমকাচ্ছিলেন ন্যাটকে। তিনি আরও বলেন, কোহলি সব বিষয়েই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিককে ভর্ৎসনা করে ঠিক কাজ করেননি কোহলি। 

যদিও অনেকেই মনে করছেন বক্সিং ডে টেস্টের আগে অজি মিডিয়া ভারতীয় দলকে চাপে ফেলার চেষ্টা করছে। 

সেদিনের ঘটনার সুর অবশ্য বেশিক্ষণ সপ্তমে ছিল না। পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। মহিলা সাংবাদিক ন্যাট কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ন্যাট। সাংবাদিকতায় ডিগ্রিও রয়েছে তাঁর ঝুলিতে। টেনিস, ক্রিকেট, অস্ট্রেলিয়ান ফুটবলের মতো ইভেন্টও কভার করেছেন তিনি। এতেই বোঝা যায় বিভিন্ন খেলাধুলোর প্রতি তাঁর আগ্রহ যেমন য়েছে, তেমনই জ্ঞানও রয়েছে। 

যদিও এই ঘটনার পরে দ্বিধাবিভক্ত হয়ে যান ভক্ত ও বিশেষজ্ঞরা। কেউ সমর্থন করেছেন কোহলিকে, কেউ আবার ন্যাটকে। 

চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা, নিন্দা, কৌতূহলের মধ্যেও  ন্যাট কিন্তু সাংবাদিকতার  পেশাদারিত্ব থেকে সরে আসেননি। ভাইরাল হয়ে যাওয়া ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করেননি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া