রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টলিউডে ফের সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। সমাজ মাধ্যমে সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এনে প্রথমবার এই সুখবর দিলেন মডেল,অভিনেত্রী রোজা পারমিতা দে। এই ছবি প্রকাশ্যে আসতেই রোজাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন টলিউডের একাধিক তারকারা।
২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে চার হাত এক করেন রোজা। দাম্পত্যের চার বছর পর সন্তান আসার সুখবর দিলেন অভিনেত্রী। শ্বশুরবাড়িতে হওয়া সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশে আনলেন তিনি। এই সাধের অনুষ্ঠানে ঘরোয়া বাঙালি সাজে দেখা যাচ্ছে রোজাকে।
তাঁর সামনে সাজানো রয়েছে পছন্দের নানা খাবার। দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে এই বিশেষ দিনটা যে খুব ভালভাবে কাটিয়েছেন রোজা, তা ছবিতেই স্পষ্ট। ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে অত্যন্ত পরিচিত মুখ রোজা, তবে এরপর বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অনীক দত্তর 'ভবিষ্যতের ভূত', রাজ চক্রবর্তীর 'কাটমুণ্ডু', কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ককপিট', অনিকেত চট্টোপাধ্যায় এর 'হইচই আনলিমিটেড'- এর মত একাধিক ছবিতে কাজ করেছেন রোজা। 'হইচই'-এর সিরিজ 'পর্ণশবরীর শাপ'-এও দেখা গিয়েছিল তাঁকে।
কয়েকদিন আগে রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান' ছবির প্রিমিয়ারেও দেখা যায় অভিনেত্রীকে। যদিও তখন কিছুই আঁচ পাওয়া যায়নি। বর্তমানে বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন রোজা, উপভোগ করছেন প্রথম মাতৃত্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি