মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The day became unforgettable for two entirely different yet equally heart-warming reasons

খেলা | পাক ম্যাচ চলাকালীন প্রেম নিবেদন ও শিশুর জন্ম, বিরল ঘটনা ক্রিকেট মাঠে

KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রেমের জোয়ারে    ভাসাবে দোঁহারে...। জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নেমে এল যেন অকাল বসন্ত! বান্ধবীকে প্রেম নিবেদন করলেন তাঁর প্রেমিক। 

আবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন ভূমিষ্ঠ হল নবজাতক। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন বোর্ডে ভেসে উঠল সেই খবর।  অভিনন্দন জানানো হল দম্পতিকে। দুটো পৃথক ঘটনা। এই দুই ঘটনা নিয়েই যত চর্চা। ম্যাচ চলে গেল পিছনের সারিতে।

খেলা চলাকালীন গ্যালারিতে প্রেমিক-প্রেমিকার প্রেম নিবেদন এখন চেনা ছবি। কিন্তু ম্যাচ চলাকালীন নবজাতকের জন্ম স্মরণকালের মধ্যে হয়েছে বলে মনে হয় না। তাও আবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামের মেডিক্যাল রুমে! স্টেডিয়ামের স্ক্রিনবোর্ডে লেখা হল, কংগ্র্যাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস রাবেং অন দ্য বার্থ অফ ইওর হেলদি সন অ্যাট দ্য বুলরিং। জোবার্গের ওয়ান্ডারার্স অতীতে বহু স্মরণীয় ক্রিকেট যুদ্ধের সাক্ষী থেকেছে। কিন্তু খেলা চলাকালীন  প্রেম প্রস্তাব ও নবজাতকের জন্মের ঘটনার কথা এতদিন অশ্রুতই ছিল। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হল এই ব্যতিক্রমী বিষয় নিয়ে। 

 

মাঠে দক্ষিণ আফ্রিকা ও  পাকিস্তানের লড়াই হয়ে গেল গৌণ। প্রোটিয়া ব্রিগেড ও পাকিস্তানের ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজের নিয়মরক্ষার। সেই ম্যাচেও পাকিস্তানের আধিপত্য বজায় থাকল। তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। ম্যাচটা যখন নিয়মরক্ষারই ছিল, তখন খেলা নিয়ে কে আর মাথা ঘামায়। 

প্রেম প্রস্তাব ও শিশুর জন্মই তো কেড়ে নিল সব আলো। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া