মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সংযুক্ত আরব আমিরশাহিকেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করল পাকিস্তান । ভারতের ম্যাচগুলো পড়বে এখানেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে পছন্দ দুবাই। জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সংবাদ সংস্থা এএফপি-কে পিসিবি-র এক মুখপাত্র জানিয়েছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইকেই পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে পছন্দ করেছে। আইসিসি-কে সরকারি ভাবে তা জানিয়েও দেওয়া হয়েছে। এর অর্থ হল ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতেই।''
সংযুক্ত আরব আমিরশাহিতে তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে দুবাই, শারজা ও আবু ধাবিতে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ মুবারক আল নাহিয়ার মধ্যে কথাবার্তা হয়েছে। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ সম্ভবত ২৩ ফেব্রুয়ারিই হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে টালবাহানা চলছিলই। আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে আলোচনার পরে বরফ গলে।
আইসিসি-র এই ইভেন্টের ক্রীড়াসূচি এখনও ঘোষণা করা হয়নি। সম্ভাব্য ক্রীড়াসূচি জানা অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অভিযান শুরু করছে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচ। ২ মার্চ সম্ভবত নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ।
সূত্র অনুযায়ী, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ এক গ্রুপে। অন্য একটি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হওয়ার কথা ৯ মার্চ। যদি ম্যাচ নির্দিষ্ট দিনে সমাপ্ত হতে না পারে, তাহলে রিজার্ভ ডে রয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে চারদিনের ব্যবধান। ফলে ফাইনালে নামার আগে দুটো দলই পর্যাপ্ত বিশ্রাম পেয়ে যাবে।
এদিকে আগে আইসিসি জানিয়ে দিয়েছে ভারত ও পাকিস্তানের ম্যাচ ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত হাইব্রিড মডেল অনুয়ায়ী হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি