মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২২ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: স্মৃতি মান্ধানা (৯১), প্রতীকা রাওয়াল (৪০), হারলিন দেওল (৪৪), হরমনপ্রীত কৌরের (৩৪) উল্লেখযোগ্য ব্যাটিংয়ে ভারতের মহিলা দল প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩১৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় ১০৩ রানে। ২১১ রানের বিশাল ব্যবধানে ভারত প্রথম ওয়ানডে জিতে নেয় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। ভারতীয় বোলারদের মধ্যে রেণুকা সিং ৫টি উইকেট নেন। ২৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায়। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরে অবাক করে দেন হরমনপ্রীত কৌর।
লাফিয়ে উঠে এক হাতে ক্যাচ ধরেন তিনি। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের দুর্দান্ত ক্যাচ নিয়েই জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে রেণুকা সিংয়ের বলে মিড অনে দাঁড়িয়ে ক্যাচটি ধরেছেন হরমনপ্রীত।
???????????????? ???????? ???????? ????????????????!
— BCCI Women (@BCCIWomen) December 22, 2024
????????????????. ????. ????????????????????! ????
Absolute screamer! ???? ????
Harmanpreet Kaur - Take A Bow ???? ????
Live ▶️ https://t.co/OtQoFnoAZu#TeamIndia | #INDvWI | @ImHarmanpreet | @IDFCFIRSTBank pic.twitter.com/Fkuyj75Ok0
অ্যাথলেটিসিজমের চূড়ান্ত নমুনা পেশ করেছেন ভারতের মহিলা দলের অধিনায়ক। অ্যালেনের বলটা বেশ গতিতে ছুটে আসছিল। মিড অনে দাঁড়ানো হরমনপ্রীত বুঝতে পারেন বলটার উচ্চতা অনেকটাই। ভারতের অধিনায়ক বলের উচ্চতা আগাম অনুমান করে লাফান। তার পরে হাত ছুড়ে দেন শূন্যে। বলও চুম্বকের মতো আটকে যায় হরমনপ্রীতের হাতে। ক্যাচ ধরতে না পারলে বলটা বাউন্ডারিই হতো। সেই জায়গায় উইকেট খোয়াল ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ দুটো টি-টোয়েন্টি ম্যাচে নামেননি হরমনপ্রীত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময়ে হাঁটুতে হালকা চোট পান হরমনপ্রীত। কিন্তু প্রথম ওয়ানডেতেদে ফিরলেন। দুর্দান্ত ক্যাচ তো ধরলেনই। ব্যাট হাতে চটজলদি ২৩ বলে ৩৪ রান করেন। তাঁর নেতৃত্বে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত বিশাল ব্যবধানে জিতল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি