রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নাম না করেই 'খাদান'কে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর! পাল্টা জবাবে কী বললেন দেব অনুরাগীরা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: একসঙ্গে মুক্তি পেয়েছে চার চারটি বাংলা ছবি। তার মধ্যে সেরা হওয়ার লড়াইয়ে জোর টক্কর চলছে 'সন্তান' ও 'খাদান'-এর মধ্যে। যদিও এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন যে তিনি কোনও ছবির বিরোধিতা করেন না। তাঁর কথায়, "আসলে এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমি কখনওই কাউকে নিয়ে বা কোনও ছবি নিয়ে খারাপ কথা বলিনি, আমি 'খাদান'-এর বিরুদ্ধে কখনও কোনও খারাপ কথা বলিনি। আবার বলছি আমার কথাকে ভুল মানে করা হয়েছে। আসলে অনুরাগীরা ভুল বুঝে এরকম করে ফেলেন অনেক সময়। তবে আমার মনে হয় এতে শাপে বর হয়েছে, দুটো বাংলা ছবিই দেখছেন দর্শক।"

 


কিন্তু এর মাঝেই নাম না করে সমাজ মাধ্যমে দেবকে খোঁচা 'সন্তান' অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। ঋত্বিক এদিন তাঁর পোস্টে লেখেন, "চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত! আমিও ট্রেন্ড অনুযায়ী না -বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।"

 


অভিনেতার এই মন্তব্যে চটে লাল দেব ভক্তরা। ঋত্বিকের ওই পোস্টের মন্তব্যে একজন লেখেন, 'এই তো সব অভিনেতা এরা আবার বাংলা সিনেমার ভাল করবে। এরা নিজেরাই নিজেদের দেখতে পারে না। মুম্বইয়ের কেউ কখনও এটা করবে?' কেউ আবার লেখেন, 'কিছুই না, নিজেদের মধ্যে এরকম ঝামেলা দেখলে মানুষই বুঝতে পারবে না যাবে কোথায়। নধরের ভেলা দেখার অপেক্ষা রইল!' অন্যজন লেখেন, 'দাদা আপনার কষ্টটা কেউ বুঝবে না, আমি বুঝি এই কষ্টটা। তবে মন ভাল করার জন্য একটা ছবি দেখতে পারেন। 'খাদান' বলে একটা বাংলা ছবি খুব ভাল হয়েছে দেখতে পারেন। আশা করি আপনার মন ভাল হয়ে যাবে।' আরেকজনের কথায়, 'এত হিংসে কেন মনে? এইভাবে বড় হওয়া যায় না।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া