মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘ফলো অন বাঁচানোর চেষ্টাই করিনি’, ব্রিসবেনের ইনিংসের পর মুখ খুললেন আকাশ দীপ

Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: তাঁর ম্যাচ বাঁচানো ইনিংস এবং প্যাট কামিন্সকে মারা বিশাল ছক্কার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গাব্বা টেস্টে ভারতের জন্য অত্যন্ত সঙ্কটজনক মুহূর্তে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পেসার আকাশ দীপ। আউট হলেই ফলো অন খেয়ে যাবে ভারত। কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা। আকাশ দীপ এবং জসপ্রীত বুমরার গুরুত্বপূর্ণ পার্টনারশিপে ভর করে গাব্বা টেস্ট ড্র করে ভারত। ফলো অন বাঁচাতে যখন চার রান বাকি সেই সময় কামিন্সের বলে আকাশ দীপ পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকান। সঙ্গে সঙ্গে ভারতীয় ড্রেসিংরুম আনন্দে ফেটে পড়ে।

 

 

হেড কোচ গৌতম গম্ভীর উত্তেজনায় হাত তুলে উল্লাস করেন, হাই-ফাইভ করতে দেখা যায় বিরাট কোহলি-রোহিত শর্মাকেও। অবশ্য বর্তমানে বক্সিং ডে টেস্টে জয়ের দিকেই মনোযোগ দিয়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার অনুশীলনের পর গাব্বার ইনিংস নিয়ে মুখ খুললেন আকাশ দীপ। সাংবাদিকদের জানালেন, তিনি ফলো-অন এড়ানোর পরিকল্পনা নিয়ে ব্যাট করতেই নামেননি। তিনি বলেন, ‘ আমি নিচের দিকে ব্যাট করতে আসি, তাই ২০-২৫-৩০ রানের অবদান খুবই মূল্যবান। আমার একমাত্র লক্ষ্য ছিল উইকেট না হারানো। সেদিনও আমি কেবল টিকে থাকার চেষ্টা করেছিলাম। আমি খুশি যে আমরা ফলো-অন এড়াতে পেরেছি’।

 

 

তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ এমন কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বাঁচায়, পুরো দল আত্মবিশ্বাস পায়। আমাদের ড্রেসিংরুমেও সেটাই দেখা গেছে’। প্রসঙ্গত, গাব্বা টেস্টের প্রথম ইনিংসে ৪৪ বলে ৩১ রান করেন আকাশ দীপ, যার মধ্যে ছিল দুটি চার এবং একটি ছক্কা। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আকাশ দীপ এবং বুমরাহ দশম উইকেটের পার্টনারশিপ ছিল ৪৭ রানের। বুমরা ৩৮ বলে ১০ রান করেন এবং অপরাজিত থাকেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া