মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শনিবার লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে প্রেড্রির গোলে পিছিয়ে পড়ার পরেও দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল এবং ইনজুরি টাইমে অ্যালেকজান্ডার সরলথের গোলে দারুণ প্রত্যাবর্তন করে দিয়েগো সিমিওনের দল। এই জয়ের ফলে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট এগিয়ে গেল অ্যাটলেটিকো। মরশুমের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিল বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে গিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল।
কিন্তু সম্প্রতি একেবারে দিশাহীন দেখিয়েছে বার্সাকে। খেলার ছন্দ হারিয়ে গিয়েছে, একাধিক গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশ হচ্ছে না, অ্যাটকিং থার্ডে গিয়ে হারিয়ে যাচ্ছে বল পজিশন। শেষ সাতটি লিগ ম্যাচের মধ্যে বার্সা জিতেছে মাত্র একটি। আবার, ঘরের মাঠে পরপর তিন ম্যাচ হারতে হয়েছে এবার যা কিনা ১৯৮৭ সালের পর সবচেয়ে খারাপ রেকর্ড। অ্যাটলেটিকোর কাছে হারের পর হতাশ বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি। জানান, ‘খেলা আমাদের হাতে ছিল, কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি’। লা লিগায় বার্সেলোনার মাঠে এটি দিয়েগো সিমিওনের প্রথম জয়।
পরিসংখ্যান বলছে, অ্যাটলেটিকোর হয়ে আলেকজান্ডার সরলথ ৯০ মিনিট বা তার পরে গোল করে এই মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৩টি ম্যাচে গোল করেছেন। সরলথ লিগে মাত্র সাতটি ম্যাচে শুরু করেছেন। কিন্তু আটটি গোল করে এখনও পর্যন্ত দলের শীর্ষ গোলদাতা তিনি। অ্যাটলেটিকো কোচ সিমিওনে বলেন, ‘তিন থেকে চার সপ্তাহ আগে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। শেষের দিকে ওর পারফরম্যান্স অসাধারণ’। অন্যদিকে, লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রবিবার নামছে সেভিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে জয় পেলে বার্সেলোনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে রিয়াল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি