মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য সুখবর, একদিনের ক্রিকেটে ফিরছেন তারকা অলরাউন্ডার

Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে খেলতে পারেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। বিজয় হাজারেতে হার্দিকের পারফরম্যান্স ভাল হলে তা ভারতীয় দলের জন্য সুখবর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সুবিধা পাবে ভারত। চলতি ঘরোয়া ক্রিকেটের মরশুমে হার্দিক পান্ডেয়া বরোদার শুরুর স্কোয়াডে ছিলেন না। তবে জানা গিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে প্রথমবারের মত তাঁকে মাঠে দেখা যেতে পারে। তাঁর প্রথম ম্যাচে বরোদার প্রতিপক্ষ বাংলা। ম্যাচটি ২৮ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলতে দেখা গিয়েছে হার্দিককে।

 

দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। তবে সেমিফাইনালে তাঁরা মুম্বাইয়ের কাছে পরাজিত হন। হার্দিক পান্ডেয়ার একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ভারতের জন্য বড় সুখবর। প্রথমে জানা গিয়েছিল, বিজয় হাজারেতে নক আউট পর্ব থেকে খেলতে দেখা যাবে হার্দিককে। তবে গ্রুপ পর্যায় থেকেই হার্দিক খেলায় বরোদার নকআউটে ওঠার সম্ভাবনা বাড়বে। ২০২৩ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপের পর প্রথমবার ৫০ ওভারের ম্যাচে নামতে চলেছেন হার্দিক। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে তিনি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান।

 

তিনি ছিলেন দলের একমাত্র ফাস্ট-বোলিং অলরাউন্ডার, যিনি ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য এনে দিতেন। তাঁর অনুপস্থিতিতে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ফাইনালে তাঁর বোলিংয়ের অভাব স্পষ্ট বোঝা গিয়েছিল। বিজয় হাজারে ট্রফিতে হার্দিকের অংশগ্রহণ ভারতীয় দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সুবিধা। অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে তিনি স্কোয়াডে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি দলের পারফরম্যান্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে হার্দিকের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া