মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘কখনও সক্রিয় ভূমিকা পালন করিনি’, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মুখ খুললেন উথাপ্পা

Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইপিএফ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন ভারতীয় কিপার রবিন উথাপ্পার। এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মুখ খুললেন তিনি। এক বিবৃতি জারি করে উথাপ্পার দাবি, ওই বেসরকারি কোম্পানির সঙ্গে শুধুমাত্র আর্থিক সহায়তার জন্য যুক্ত হয়েছিলেন তিনি। কোনওদিন সক্রিয় ভাবে কাজ করেননি বা সংস্থার দৈনন্দিন কার্যক্রমে কখনও অংশগ্রহণ করেননি। জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে উথাপ্পা স্ট্রবেরি লেনসেরিয়া প্রাইভেট লিমিটেড, সেন্টরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড, এবং বেরিজ ফ্যাশন হাউজ নামক তিনটি কোম্পানির পরিচালকের পদে নিযুক্ত হন।

 

 

প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, ‘আমি এই সংস্থাগুলির পরিচালকের পদে নিযুক্ত হয়েছিলাম আমার আর্থিক সহায়তার কারণে। একজন পেশাদার ক্রিকেটার, টিভি উপস্থাপক এবং ধারাভাষ্যকার হিসেবে আমার ব্যস্ত সময়সূচির কারণে আমি এই সংস্থাগুলির কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি’। উথাপ্পার দাবি, সময় না দেওয়ার কারণে তিনি যে ঋণ নিয়েছিলেন তা সংস্থাগুলি তাঁকে ফেরত দিয়ে দেয়। এরপর ওই সংস্থাগুলির বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে নেন যা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। কয়েক বছর আগে সংস্থার পরিচালকের পদ ছেড়েও দেন বলে জানিয়েছেন রবিন। সংস্থাগুলির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রবিন উথাপ্পার লিগ্যাল টিম পদক্ষেপ গ্রহণ করে বলে জানা গিয়েছে।

 

 

তাদের তরফে জানানো হয়েছে, প্রাক্তন ক্রিকেটার ওই সংস্থাগুলির সঙ্গে কখনও সক্রিয় ভাবে যুক্ত ছিলেন না। যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) জমা না দেওয়ার অভিযোগে শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বেঙ্গালুরুর আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার এবং রিকভারি অফিসার শাদাক্ষরা গোপাল রেড্ডি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিএসকে তারকার বিরদ্ধে। এক প্রতিবেদনে জানা গিয়েছে, রবিন উথাপ্পা সেন্টরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিসেবে ২৩.৩৬ লক্ষ টাকা বকেয়া এখনও দেননি। এরপরেই ২৪ ঘণ্টার মধ্যে বিবৃতি জারি করলেন উথাপ্পা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া