মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

East Bengal coach Oscar Bruzon promises to play attacting football against Hyderabad too

খেলা | 'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের

Reporter: Kaushik Roy | লেখক: Kaushik Roy ২১ ডিসেম্বর ২০২৪ ০৪ : ২৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: কার্ড সমস্যায় হেক্টর নেই, চোটের জন্য রাকিপ নেই। তাহলে কি হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলায় কোনও পরিবর্তন আসবে? জামশেদপুর ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজোকে এই প্রশ্ন করতেই এক মুহূর্তও ভাবলেন না ইস্টবেঙ্গল কোচ।

জানালেন, 'দলের খেলায় কোনও পরিবর্তন আসবে না। দুজন খেলোয়াড় নেই ঠিকই, কিন্তু তাঁদের বদলে যাঁরা খেলবেন তাঁদের প্রতি বিশ্বাস আছে। যেভাবে খেলে দল জয়ে ফিরেছে সেভাবেই খেলব আমরা।' মরশুমের শুরুতে যে ইস্টবেঙ্গলকে দেখা গিয়েছিল এখনকার লাল হলুদ সম্পূর্ণ অন্যরকম। এর কৃতিত্ব কোচকেই দিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

কিন্তু অস্কার ব্রুজো গোটা কৃতিত্ব দিলেন ফুটবলারদেরই। এক লাইনে তাঁর সাফ জবাব, আমি কিছুই করিনি। যা করার ফুটবলাররা করেছে। আমি যখন কোচ হিসেবে আসি তখন দলের পয়েন্ট শূন্য ছিল। এখন টিম অনেক আত্মবিশ্বাসী। তবে এদিন জামশেদপুরকে হারালেও আরও গোল পেতে পারত ইস্টবেঙ্গল। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেছেন নান্ধা কুমার। দুটো শট পোস্টে লেগে ফিরে এসেছে। সে কথা স্বীকার করলেন অস্কারও।

জানালেন, নান্ধা মিস করেছে ঠিকই। কিন্তু মিস করার জন্যেও সেই জায়গায় পৌঁছানো দরকার।  নান্ধা চেষ্টা ভালই করছে। গোল পেলেই ওর খেলা বদলে যাবে বলে আমার বিশ্বাস। ক্লেটনও ভাল খেলছে। দলের খেলায় নিজের ভূমিকা খুব ভাল করে পালন করছে। মরশুমের শুরুর থেকে ও এখন অনেক ভাল ফর্মে। ওর সেরাটা দেওয়া এখনও বাকি আছে। পরপর দুই ম্যাচ জেতার আনন্দের মধ্যেও ইস্টবেঙ্গলের কোচের চিন্তা রাকিপের চোট নিয়ে। অস্কার জানালেন, রবিবার তাঁর পরীক্ষা হবে। তখনই জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া