মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Kaushik Roy | লেখক: Kaushik Roy ২১ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৯Krishanu Mazumder
ইস্টবেঙ্গল এফসি ১ (দিয়ামানতাকোস)
জামশেদপুর এফসি ০
কৌশিক রায়: ম্যাচের ইনজুরি টাইমের তখন শেষ মিনিট চলছে। লাল হলুদ কোচ অস্কার ব্রুজো হাত মুঠো করে দেখালেন সমর্থকদের দিকে। কারণ, জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। খেলা শেষের বাঁশি বাজতেই সহকারী কোচ বিনো জর্জ কোলে তুলে নিলেন অস্কারকে। যুবভারতী তখন রঙমশালের আলো আর সমর্থকদের চিৎকারে গমগম করছে।
ম্যাচের একমাত্র গোল করে গেলেন দিয়ামানতাকোস। তবে ৯০ মিনিট জুড়ে একটা গোল হলেও আধিপত্য বজায় রাখল লাল হলুদই। প্রথম দশ মিনিট তো কার্যত বলই ধরতে পারেনি জামশেদপুর। খেলার সাত মিনিটের মাথায় ক্লেটন সিলভার হেড বাঁচান জামশেদপুর কিপার প্রতীক। রিবাউন্ড বলে আনোয়ারের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। শুরু থেকেই এদিন গোলের জন্য ঝাঁপিয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সামনে থেকে টানা নেতৃত্ব দিয়ে গেছেন ক্লেটন এবং দিয়ামানতাকোস।
৩৬ মিনিটে ক্লেটনের বাড়ানো বল থেকে গোলকিপারের হাতে মারেন নান্ধা কুমার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন সেই নান্ধা। যে বল ছোঁয়ালেই গোল হয়ে যায় সেটা ক্লটনের দিকে বাড়িয়ে দেন। অন্যদিকে, জামশেদপুরকে এদিন খানিকটা নিষ্প্রভ দেখিয়েছে। কাউন্টার অ্যাটাক ছাড়া খুব একটা বেশি সুযোগ তৈরি করতে পারেননি জর্ডন মারে, সিভেরিওরা। প্রথমার্ধ গোলশূন্য গেলেও ৬০ মিনিটে খাতা খোলেন দিয়ামানতাকোস। হেক্টরের বাড়ানো বল থেকে ক্লেটনের পাস যায় নান্ধা কুমারের কাছে। তাঁর বাড়ানো মাইনাসে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন দিয়ামানতাকোস। ৬৮ মিনিটের মাথায় বিশ্বমানের গোল করার সুযোগ এসেছিল পিভি বিষ্ণুর কাছে।
বাঁদিক থেকে ড্রিবল করে ছয় গজের বক্সে ঢুকে গিয়েছিলেন বিষ্ণু। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর শট ক্রসপিসের ভেতরে লেগে ফিরে আসে। খেলার শেষের দিকে জামশেদপুর সেটপিস থেকে কিছু সুযোগ তৈরি করলেও ডিফেন্স ভাঙেনি লাল হলুদের। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে ক্লেটনরা। তবে এর মধ্যেও চোটের কবলে পড়তে হল ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যান মহম্মদ রাকিপ। মাঠে নামেন জিকসন। শেষ পর্যন্ত খেললেও মাঝেমধ্যে খোঁড়াতে দেখা যাচ্ছিল তাঁকে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ২৮ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি