রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: তারকাদের জীবনে নানা বিষয় নিয়ে গুঞ্জন ছড়াতে বেশি সময় লাগে না। যা নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। ঠিক যেমন বেশ কয়েক বছর আগে শোনা যায়, শাহরুখ খান নাকি হানি সিংকে চড় মেরেছিলেন। সত্যি কি তাই? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন খোদ গায়ক।
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখের জন্য ‘লুঙ্গি ডান্স’ গানটি গেয়েছিলেন হানি। এরপর কিং খানের সঙ্গে আমেরিকায় যাওয়ার প্রস্তাব পান তিনি। তখনই খবর ছড়ায়, হানি সিংয়ের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন নায়ক, তাঁকে সপাটে চড়ও মেরেছেন তিনি। এমনকী, শাহরুখ নাকি এত জোরে চড় মারেন যে হানির কপাল ফেটে অঝোরে রক্তও বেরয়, রীতিমতো আহত হন গায়ক। সেলাইও পড়ে। আর তারপরেই নাকি মঞ্চে আর পারফর্ম করতে পারেননি হানি। ঠিক নয় বছর আগে হঠাৎই এমন এক ঘটনা রটে যায়। যা নিয়ে জলঘোলা কম হয়নি। তবে আসলে কি ঘটেছিল? এবার সেই বিষয়ে জানালেন হানি।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। বর্তমানে হানি সিং সেই তথ্যচিত্রের প্রচার করছেন। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন, কেরিয়ার, বাইপোলার ডিসঅর্ডার এবং শাহরুখ খানের সঙ্গে বিবাদ নিয়ে কথা বলেছেন হানি। গায়কের কথায়, “আমাকে খুবই ভালোবাসেন শাহরুখ। কখনই উনি আমার গায়ে হাত তুলবেন না। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক।” শাহরুখের তাঁকে আঘাত করার খবর নিছকই গুজব বলে জানান হানি।
হানির কথায়, “সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে সব চুল কেটে ফেলি। তারপর নিজের মাথায় একটা কফি মাগ দিয়ে আঘাত করি। এতেই আহত হই। সেলাই পড়ে মাথায়। এভাবেই সেদিনের শো আটকে ছিলাম।” তবে নিজের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে শাহরুখের কোনও যোগসূত্র নেই বলে সাফ জানান গায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি