মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কোহলি, স্মিথ কবে অবসর নেবেন? জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় কোচ

Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ২২ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মর্ডান ক্রিকেটে ফ্যাব ফোর বলা হয় জো রুট, বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকে। তবে চারজনের মধ্যে বর্তমানে ফর্মের শিখরে রয়েছেন রুট। বাকি তিনজনের মধ্যে কোহলি এবং স্মিথ বিজিটিতে একটি করে শতরান করেছেন। কিন্তু অশ্বিনের অবসরের পর ক্রিকেটপ্রেমীদের অনেকেরই ধারণা, শীঘ্রই মর্ডান ক্রিকেটের এই কিংবদন্তিরাও অবসর নেবেন। এই জল্পনার মধ্যেই কোহলি, স্মিথের অবসর নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। তাঁর মতে, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট নিজেরাই ঠিক করতে পারবেন কখন তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।

 

 

চ্যাপেলের মতে, এই তারকাদের অন্য কারোর উপদেশের প্রয়োজন নেই অবসর প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সম্প্রতি, কোহলি এবং স্মিথের টেস্ট ফর্মের কিছুটা অবনতি ঘটেছে। ঘরের মাঠে স্মিথকে স্ট্রাগল করতে দেখা গিয়েছে। তবে অস্ট্রেলিয়া ২০২৩ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, যেখানে ভাল খেলেছিলেন স্মিথ। অন্যদিকে, ভারত দু’বারের ডব্লিউটিসি ফাইনাল হেরে গেছে। গ্রেগ চ্যাপেল এক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে লিখেছেন, কোহলি, স্মিথ ও রুটের মতো খেলোয়াড়দের ক্ষেত্রে ফর্মের অবনতি ধাপে ধাপে হয়। হঠাৎ করে হয় না কখনও। তাদের উচিত সম্মানজনকভাবে বিদায় নেওয়া। এই ধরনের খেলোয়াড়দের যখন ফর্ম খারাপ যায় তখন তাঁদের খেলায় সামান্য সতর্কতা ধরা পড়ে।

 

 

কিন্তু যখন তাঁরা নিজেদের প্রাইমে থাকেন তখন পুরোপুরি অন্যরকম প্রভাব পড়ে। কোহলি, স্মিথ এবং রুট খেলা তখনই ছাড়বেন যখন তাঁরা নিজেরা বুঝবেন। অন্য কেউই কখনও তাদের বলে দিতে পারবে না। সময়ের বিরুদ্ধে যুদ্ধ জেতা নয়, বরং সম্মানের সঙ্গে অবসর নেওয়া উচিত। উল্লেখ্য, চলতি বিজিটিতে ভারত ও অস্ট্রেলিয়ার চার নম্বর ব্যাটাররা একটি করে সেঞ্চুরি করেছেন। কিন্তু নতুন বলের বিরুদ্ধে তাঁদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। স্মিথ তিন টেস্ট ম্যাচে মোট ১২৪ রান করেছেন। যেখানে কোহলির রানসংখ্যা স্মিথের থেকে দুই বেশি। তবে জো রুট বর্তমানে সেরা ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি তাঁর টেস্ট কেরিয়ারে ৩৬তম সেঞ্চুরি করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া