মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২১ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক:বোর্ড বা আইসিসি-র সর্বোচ্চ প্রশাসক হিসেবে কাজ করার মেধা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের এমনটাই বিশ্বাস।
ব্রিসবেন টেস্টের অব্যবহিত পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অশ্বিন। তাঁর এই আচম্বিতে নেওয়া সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেটমহল। অশ্বিনের এমন সিদ্ধান্তের পিছনে অন্য গন্ধ পাচ্ছেন কেউ কেউ।
প্রাক্তন পাক তারকার অনুমান,দলে থেকেও দলের ভিতরে পর্যাপ্ত সম্মান পাচ্ছিলেন না অশ্বিন। রশিদ লতিফ বলছেন, ''হতে পারে, ক্রিকেটার হিসেবে ড্রেসিংরুমে সম্মান পাচ্ছিল না। প্রথম একাদশে থাকবে কি থাকবে না, সেটা ও পরিষ্কার করে জানত না। এটাই হয়তো অশ্বিনের জন্য অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অশ্বিন হয়তো মনে করেছিল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ওয়াশিংটন সুন্দরকে দলে প্রাধান্য দেওয়া হচ্ছে।সব দেখে শুনেই হয়তো অশ্বিন সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।''
বিশ্বক্রিকেটে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারী হিসেবে সুনাম রয়েছে অশ্বিনের। রশিদ লতিফের মতে, আইসিসি-র চেয়ারে বসার ক্ষমতা রয়েছে অশ্বিনের। তিনি বলছেন, ''ভারতে অনেক ক্রিকেটার আছে। তবে ক্রিকেটার এবং প্রতিভাবান হিসেবে অশ্বিন অন্য পর্যায়ের। আমার বিশ্বাস, ভবিষ্যতে বিসিসিআই বা আইসিসি-র দায়িত্ব গ্রহণ করতে পারে অশ্বিন। অহং বোধ নেই। কত বড় ক্রিকেটার, তা বোঝাই যায় না। আমার এবং পাকিস্তানের পক্ষ থেকে অশ্বিনের জন্য শুভকামনা রইল।''
দেশের হয়ে ৫৩৭টি উইকেটের পাশাপাশি ৬টি সেঞ্চুরি রয়েছে অশ্বিনের। রশিদ বলেন,''অশ্বিনের কেরিয়ার অসাধারণ। ব্যাটসম্যান হিসেবে ৬টি সেঞ্চুরি রয়েছে। মহেন্দ্র সিং ধোনিরও সম্ভবত এতগুলো সেঞ্চুরি নেই।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি