রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’র পর ফের নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় অপরাজিতা আঢ্য! কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৭Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: ‘প্রাক্তন’ থেকে ‘বেলাশেষে’,‘বেলাশুরু’। একের পর এক ছবিতে জুটি বেঁধে দর্শক মন জয় করেছেন তাঁরা। এবার ফের  ক্যামেরার সামনে অপরাজিতা আঢ্য। আর পরিচালনায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনেত্রীকে নিয়ে নতুন কাজ শুরু করে দিলেন জনপ্রিয় পরিচালক জুটি। 

চলতি বছর দুর্গাপুজো মুক্তি পেয়েছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। যা ইতিমধ্যে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হয়ে উঠেছে। দু'মাস পরও হল ভরিয়ে ছবিটি দেখেছেন দর্শকেরা। সেই পোস্ট কিছু দিন আগেই সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন খোদ পরিচালক শিবপ্রসাদ। আর 'বহুরূপী'-র সাফল্যের রেশ কাটতে না কাটতেই অপরাজিতা আঢ্যকে নিয়ে নতুন কাজে হাত দিলেন নন্দিতা-শিবপ্রসাদ। তবে কি পছন্দের অভিনেত্রীকে নিয়ে ফের ছবি পরিচালনা করছেন তাঁরা? 

তাহলে বিষয়টি একটু খোলসা করে বলা যাক। আসলে ছবি নয়, একটি প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিংয়ের পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শিবপ্রসাদ-নন্দিতা। আর সেই বিজ্ঞাপনেরই প্রধান মুখ অপরাজিতা আঢ্য। যেখানে একেবারে অন্যভাবে ধরা দেবেন অভিনেত্রী।

প্রায়ই তারকাদের বিজ্ঞাপনের মুখ হিসাবে উঠে আসতে দেখা যায়। তবে এর আগে প্রসাধনী বিজ্ঞাপনী শ্যুটিংয়ে অপরাজিতাকে খুব একটা দেখা যায়নি। সঙ্গে আবার অ্যাকশন কাট বলবেন নন্দিতা-শিবপ্রসাদ । তাই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে বিজ্ঞাপনের গোটা উপস্থাপনা। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিজ্ঞাপনটির ট্যাগ লাইন থেকে ভাবনা- সবই তৈরি হয়ে গিয়েছে।

অন্যদিকে, ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’র সঙ্গে গতকাল মুক্তি পেয়েছে অপরাজিতার নতুন ছবি, 'পাঁচ নম্বর স্বপ্নময় লেন'ও। মানসী সিংহের এই ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন অভিনেত্রী। সম্পর্কের গল্পে অপরাজিতা ছাড়াও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায় সহ আরও অনেককে। এর আগে মানসীর প্রথম ছবি 'এটা আমাদের গল্প' তেও কাজ করেছিলেন অপরাজিতা। ছবিটি বক্সঅফিসে বেশ সাড়া ফেলে দিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া