রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪১Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের মাঝামাঝি বড় চমক দিয়েছিলেন সৃজিত। এক ঝাঁক তারকার ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’র কথা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির লুকও। এবার প্রকাশ্যে এল সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম পোস্টার। জানা গেল মুক্তির দিনক্ষণও।
সদ্য 'ফেলুদার গোয়েন্দাগিরি' নিয়ে হাজির হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এরপর বড়দিনের আগেই পরিচালকের আগামী ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই' নিয়ে বড় আপডেট পাওয়া গেল। প্রকাশিত হয়েছে তারকাখচিত এই ছবির প্রথম পোস্টার। যেখানে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা গিয়েছে। আর তাঁদের মাঝে রয়েছে ছুরির মতো কাঁটা দেওয়া বড় ঘড়ি। ২০২৫ সালের ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।
মোট ১৪ অভিনেতাকে নিয়ে ময়দানে নেমেছে সৃজিত। থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলাম ।
এবছর জুন মাসে কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী,সৌরসেনী মৈত্র,সুহোত্র মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর প্রথম ঝলক প্রকাশ পায়। যা দেখে বোঝা যায় প্রতিটি চরিত্রের মাধ্যমে সমাজের ভিন্ন ব্যক্তিত্বকে তুলে ধরেছেন পরিচালক। বিশেষত, সৌরসেনীর লুকে ধরা পড়ে বিশেষ পরিবর্তন। রাগান্বিত মুখে দেখা যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি নজর কাড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ও।
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাসু চট্টোপাধ্যায়ের হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’র উপর ভিত্তি করে নতুন এই ছবিটি পরিকল্পনা করেছেন পরিচালক। খুনের অভিযোগে অভিযুক্ত এক তরুণের, ভাগ্য নির্ধারিত হবে গল্পে। আপাতভাবে গল্প এতটা সোজা মনে হলেও ছবির পরতে পরতে রয়েছে ট্যুইস্ট। তবে সমাজের ভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা এই ছবিতে উঠে আসতে পারে বলে শোনা যাচ্ছে। প্রযোজনা সংস্থা এসভিএফ-এর ব্যানারে নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে সৃজিতের নতুন ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি