বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ডিসেম্বর ২০২৪ ২০ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আরও একটি লাইফলাইন পেলেন পৃথ্বী শ। বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়ার পর এবার মুম্বইয়ের আরও একটি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন বর্তমানে সবচেয়ে চর্চিত ক্রিকেটার। লিস্ট এ ক্রিকেটে ভাল পরিসংখ্যান সত্ত্বেও শৃঙ্খলার অভাবে মুম্বই দল থেকে বাদ পড়তে হয় পৃথ্বীকে। তবে তাঁকে আরও একটি টুর্নামেন্ট খেলার সুযোগ দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমসিএ কোল্টসের ১৮ জনের দলে রাখা হল তাঁকে। শুধু তাই নয়, দলকে নেতৃত্ব দেবেন পৃথ্বী। পুলিশের আমন্ত্রণী শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে খেলবে এমসিএ কোল্টস। যদিও তাঁর প্রতিভার তুলনায় টুর্নামেন্টের মান অনেকটাই কম। তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই পদক্ষেপ বলে দিচ্ছে, পৃথ্বী শকে এখনও পুরোপুরি বাদের তালিকায় ফেলেনি এমসিএ।
বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র তিনি। মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফির বিজয়ী দলে ছিলেন। টুর্নামেন্ট শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, পৃথ্বীকে নিজের কর্মসংস্কৃতি ঠিক করতে হবে। মুম্বই দল থেকে বাদ পড়ার পর, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তরুণ ক্রিকেটার । সেখানে পৃথ্বী লেখেন, 'ভগবান আমাকে বলো আমাকে আরও কত কী দেখতে হবে..৬৫ ইনিংসে ৩৩৯৯ রান। গড় ৫৫.৭, স্ট্রাইক রেট ১২৬। এরপরও আমি ভাল না..তবে আমি তোমার ওপর ভরসা রাখব। আশা করব সবাই আমার ওপর আস্থা রাখবে। আমি অবশ্যই প্রত্যাবর্তন করব।' মুম্বইয়ের ক্রিকেটার হিসেবে হয়তো এটাই শেষ সুযোগ পৃথ্বীর সামনে। এই সুযোগের সদ্ব্যবহার করে পারফরমেন্স এবং জীবনযাত্রায় উন্নতি না দেখাতে পারলে তাঁর জন্য মুম্বই ক্রিকেটের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি