বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় পরপর টেস্ট ম্যাচ জেতার নজির রয়েছে ভারতীয় দলের। প্রথমবার ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে। তারপর ২০২০-২১ মরশুমে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে ব্যাক টু ব্যাক টেস্ট জেতে টিম ইন্ডিয়া। এবার রোহিত শর্মার নেতৃত্বে আবার জোড়া জয়ের চেষ্টায় নামবে ভারতীয় দল। বর্তমানে সিরিজ ১-১। বাকি দুটো টেস্ট। মেলবোর্ন এবং সিডনিতে জিততে পারলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করবে রোহিত অ্যান্ড কোম্পানি। তৃতীয় বর্ডার-গাভাসকর ট্রফি জেতার বিষয়ে আশাবাদী রবীন্দ্র জাদেজা।
পারথে ২৯৫ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করে ভারত। কিন্তু অ্যাডিলেডে ১০ উইকেটে হার। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র। ভারতীয় অলরাউন্ডার মনে করেন, মেলবোর্নে লিড নেওয়ার ক্ষমতা আছে তাঁদের। জাদেজা বলেন, 'আমরা ভাল জায়গায় আছি। তিন ম্যাচের পর সিরিজ ১-১। বাকি দুটো টেস্ট আকর্ষণীয় হবে। দুটোর মধ্যে একটা ম্যাচ জিততে পারলে, আমাদের সিরিজ জয়ের সম্ভাবনা থাকবে। এখানে আমরা শেষ দুটো সিরিজ জিতেছি। আমাদের সামনে ভাল সুযোগ আছে। এমসিজি টেস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।'
তিন টেস্টের মধ্যে শুধুমাত্র ব্রিসবেন টেস্টে খেলেন জাদেজা। উইকেট না পেলেও ব্যাট হাতে ৭৭ রান করেন। ফলো অন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মেলবোর্নে সুযোগ পেলে, নিজের সেরাটা দিতে চান। জাদেজা বলেন, 'প্রথম দুটো টেস্টে আমি খেলিনি, তবে প্র্যাকটিসের ফলে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাই। নেটের পরিশ্রম ম্যাচে কাজে লেগেছে।' মেলবোর্নের পিচ ভারতীয় ক্রিকেটারদের খেলার ধরনের সঙ্গে মানানসই। তাই এমসিজিতেই সিরিজে এগিয়ে যেতে মরিয়া টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি