বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির বক্সিং ডে টেস্ট। সিরিজের চতুর্থ টেস্টের আগে ফের ভারতীয় ক্রিকেটারদের ওপর মানসিক চাপ দেওয়া চেষ্টায় অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। বিরাট কোহলির পর এবার নিশানায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের অভিযোগ, সাংবাদিক সম্মেলনে ইংরেজিতে প্রশ্নের উত্তর দেননি জাদেজা। চতুর্থ টেস্টের আগে শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাড্ডু। সংবাদমাধ্যমে প্রশ্নে রবীন্দ্র জাদেজা তাঁর মাতৃভাষা হিন্দিতে উত্তর দেন। রিপোর্ট বলছে, জাদেজা ইংরেজিতে উত্তর দিতে অস্বীকার করেন।
জানান, দোভাষীর ব্যবস্থা করে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হোক তাঁর বক্তব্য। সেখানে অস্ট্রেলিয়ান সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইংরেজিতে উত্তর না দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। জাদেজা জানান, টিম বাস তাঁর জন্য দাঁড়িয়ে আছে। তাঁকে বাস ধরতে হবে। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই অভিযোগের বিরুদ্ধে এক ভারতীয় সাংবাদিক রবীন্দ্র জাদেজাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘ইংরেজিতে উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। কোথাও বলা নেই ইংরেজিতেই উত্তর দিতে হবে’। ওই সাংবাদিক আরও উল্লেখ করেন, টিম বাস অপেক্ষা করছিল, তবুও জাদেজা প্রায় নয় মিনিট ধরে সাংবাদিক সম্মেলন করেন। তবে অনেকের মতে, এরকম বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে অস্ট্রেলিয়ান মিডিয়া ভারতীয় দলকে মানসিক ভাবে চাপে ফেলার চেষ্টা করছে। বক্সিং ডে টেস্টের আগে এই ধরনের বিতর্ক কেবলমাত্র খেলোয়াড়দের মনোভাবকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা।
উল্লেখ্য, কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান এই সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। মহিলা টিভি রিপোর্টারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। কোহলি ভেবেছিলেন, তাঁর পরিবার ও সন্তানদের ছবি তোলা হচ্ছে।কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকটি কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি