রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: পরিবারকে সবার আগে রাখেন টলিউডের সুপারস্টার জিৎ। মেয়ে নবন্যা ও ছেলে রোনভ তাঁর চোখের মণি। কিছুদিন আগে ছেলের এক বছর পূর্ণ হওয়ার খুশিতে অনাথ শিশুদের সঙ্গে ছোট্ট রোনভকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছিল জিৎকে।
অন্যদিকে বড়মেয়ে নবন্যার ১২ বছরের জন্মদিনে সমাজ মাধ্যমে আবেগপ্রবণ হয়ে জিৎ লিখেছিলেন, "আমাদের প্রত্যেকের জীবনেই এমন সময় একবার না একবার এসেছে যখন বাবা-মা বলেছেন, নিজে বাবা-মা হও তাহলে বুঝবে। ১২-১২-১২-তে তুমি প্রথম যখন আমার কোলে এলে, সেই কথাটার মানে বুঝতে পারলাম আমরা। আর প্রত্যেকটা দিনই বুঝতে পারছি। এমন একটা স্বার্থহীন সম্পর্ক এটা, যেটাকে ম্যাজিক ছাড়া আর কিছুই বলা যায় না। যতদিন না কেউ নিজেরা বাবা মা হচ্ছেন, এই অনুভূতিটাকে প্রকাশ করার কোনও ভাষা নেই। তোমায় আমাদের জীবনে পাওয়া একটা আশীর্বাদের মতো। অনেক ধন্যবাদ আমার বাবা-মাকে। সবাইকে ধন্যবাদ। তোমার থেকে জেন জি আর জেন আলফা শিখতে সত্যিই ভীষণ মজা লাগে আমাদের নবন্যা। তোমার সঙ্গে পেরে ওঠা মুশকিল, কিন্তু আমরা চেষ্টা করে যাব। কথা দিলাম।"
এবার গর্বিত বাবা রূপে দেখা গেল জিৎকে। মেয়ে মাত্র ১২ বছর বয়সেই গান তৈরি শুরু করেছে। আগামী বড়দিনে তা মুক্তিও পাচ্ছে। সমাজ মাধ্যমে এমনটাই জানিয়েছেন জিৎ। তিনি লেখেন, "বড়দিনের সন্ধ্যার জন্য তৈরি থাকুন। একটি সুন্দর গান তৈরি করেছে মাত্র ১২ বছরের দুই মেয়ে নবন্যা ও কৃষা। খুব তাড়াতাড়ি চমক আসতে চলেছে।"
জিৎ-এর এই পোস্টে নবন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। মেয়ের বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্তে তার পাশে থাকার জন্য জিৎকেও অভিবাদন জানিয়েছেন তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি