রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কলকাতার সিনেপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ, তপন থিয়েটারে প্রদর্শিত হবে ৫ ইন্ডিপেন্ডেন্ট পরিচালকের ছবি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৩Soma Majumder

নিজস্ব প্রতিনিধি: স্বল্প বাজেটে নতুন নতুন বিষয়কে ঘিরে ছবি বানানোর বিষয়ে আগ্রহী স্বাধীন পরিচালকেরা। এমনই ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের ছবি নিয়ে কলকাতার সিনেমা প্রেমীদের জন্য নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। অ্যান্ট প্রোডাকশনসের তরফে আয়োজিত ‘আনবাউন্ড রিলস ইন্ডি স্ক্রিন' অনুষ্ঠানে প্রদর্শিত হবে বাংলার পাঁচ জন প্রতিভাবান ইন্ডিপেন্ডেন্ট পরিচালকের ছবি। এছাড়াও এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে সংশ্লিষ্ট প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম ‘বিয়ন্ড দ্য ভেইল’। যা ওই মঞ্চেই মুক্তি পেতে চলেছে । 

আগামী রবিবার ২২ ডিসেম্বর বাংলায় ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিয়ে আলোচনা এবং দর্শকের সঙ্গে  সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে । তপন থিয়েটারের দ্বিতীয়তলে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। বিশেষভাবে উল্লেখ্য, সার্বিকভাবে মানুষের কাছে বার্তা পৌঁছতে অনুষ্ঠানটিতে কোনও প্রবেশ মূল্য রাখা হয়নি। 

অনুষ্ঠানটি যে ছবিগুলি দেখানো হবে সেগুলি হল দেবলীনা মজুমদারের ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমোনি, চন্দন বিশ্বাসের 'স্বকীয়' , উৎসব রায়ের  ‘আ রাইড ইন দ্য রেইন’ ,দেবরাজ নাইয়ার ‘বীজাঙ্কুর’, দেবযানী ব্যানার্জ্জীর ‘ভূম’, সুদীপ্ত নাগের ‘বিয়ন্ড দ্য ভেইল'। সবকটি ছবি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 

মূলত স্বাধীন পরিচালকদের কাজ যাতে আরও বেশি দর্শকের কাছে পৌঁছয়, তার জন্যই এমন একটি মঞ্চ তৈরি করা হয়েছে। অনুষ্ঠানটির আরেকটি বিশেষ আকর্ষণ হল, অ্যান্ট প্রোডাকশনসের নতুন শর্ট ফিল্মের মুক্তি। সেক্ষেত্রে কলকাতার দর্শক এই উদ্যোগে কতটা উৎসাহ দেখায় তার উপরেই ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে কিনা তা নির্ভর করছে। নবীন পরিচালক এবং কলাকুশলীদের অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন আয়োজকরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া