বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এবার স্বামীর উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিলেন তাঁর স্ত্রী প্রীতি নারায়ণন। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। পরের দিনই ফিরে আসেন চেন্নাইয়ে। গত দু'দিন ধরে তারকা স্পিনারের অবসরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছয়লাপ। অবসরের ৪৮ ঘণ্টা কাটার পর, বিদায়ী ক্রিকেটারের উদ্দেশে আবেগঘন বার্তা দেন অশ্বিনের স্ত্রী। প্রীতি লেখেন, 'গত দু'দিন আমার কাছে ঝাপসা ছিল। আমি ভাবছিলাম কী বলব। আমার সর্বকালের সেরা ক্রিকেটারকে ট্রিবিউট জানাব? নাকি পার্টনার হিসেবে মনের কথা লিখব? বা একজন মহিলা ফ্যানের থেকে প্রেমপত্র? আমার মনে হয়, এই বার্তায় এই তিনটেই মিশে আছে। অশ্বিনের সাংবাদিক সম্মেলন দেখার সময়, ছোট-বড় মুহূর্ত আমার চোখের সামনে ভেসে ওঠে। ১৩-১৪ বছর ধরে এতো স্মৃতি। বড় জয়, ম্যাচের সেরার পুরস্কার। কঠিন ম্যাচের পর ঘরের নিস্তব্ধতা। ম্যাচের পর লম্বা স্নানের আওয়াজ। পেপার-পেন্সিলের শব্দ, ভিডিও ফুটেজ, কিছু গান..'
এমন কিছু ম্যাচের কথা অশ্বিনের স্ত্রী উল্লেখ করেন, যার পরে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল তারকা স্পিনার। এই তালিকায় রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল, এমসিজি জয়, সিডনি টেস্ট ড্র, টি-২০ তে প্রত্যাবর্তনের পর গাব্বায় জয়। ক্রিকেটার স্বামীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ফ্ল্যাশব্যাকের মতো প্রীতির চোখের সামনে ভেসে উঠছে। শেষমেষ অশ্বিনকে প্রেমপত্রই লিখে ফেলেন তাঁর স্ত্রী। প্রীতি লেখেন, 'প্রিয় অশ্বিন, কিট ব্যাগ কিভাবে গোছাতে হয় জানতাম না। সেখান থেকে তোমার সঙ্গে বিশ্বের সব স্টেডিয়ামে যাওয়া, তোমার হয়ে গলা ফাটানো, তোমাকে দেখা এবং তোমার থেকে শেখা, সবটাই উপভোগ্য ছিল। তুমি আমাকে একটা বিশেষ জগতের সঙ্গে পরিচয় করিয়েছো। যে খেলাটাকে আমি ভালবাসি, সেটা খুব কাছ থেকে দেখার এবং উপভোগ করার সুযোগ পেয়েছি। জেনেছি এই জায়গা ধরে রাখতে কতটা প্যাশন, পরিশ্রম এবং শৃঙ্খলা দরকার। আমরা এই নিয়ে অনেকবার আলোচনা করেছি। কেন রবিচন্দ্রন অশ্বিন হয়েও সবসময় নিজেকে এগুলোর মধ্যে বেঁধে রাখতে হত। পুরস্কার, স্বীকৃতি তোমার দক্ষতা আরও বাড়াতে সাহায্য করেছে। তোমার আন্তর্জাতিক কেরিয়ারের বিদায়বেলায় শুধু বলতে চাই, সবকিছু ঠিক আছে। সবকিছু ভাল হবে। এবার সবকিছু কাঁধ থেকে ঝেড়ে ফেলার সময় হয়ে গিয়েছে। এবার নিজের মতো বাঁচো। বাড়তি ক্যালরি নিয়ে ভেবো না। পরিবারকে সময় দাও। সারাদিন ধরে মিম শেয়ার করো। যা যা এতদিন করতে পারোনি, সবকিছু করো।' অশ্বিনের স্ত্রীর এই প্রেমপত্র নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। মন ছুঁয়েছে ভক্তদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি