বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলি। নেতা হিসেবে ৬৮ টেস্টের মধ্যে ৪০টি জেতেন। তবে পুরো পথ মসৃণ ছিল না। তাতে কাঁটাও ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১-৪ এ টেস্ট সিরিজ হারের পর অধিনায়ক হিসেবে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান বিরাট। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সিরিজ হারের সঙ্গে কীভাবে মানিয়ে নেন তারকা ক্রিকেটার, তার একটি ছোট উদাহরণ দিলেন বলিউডের তারকা। সবটাই তাঁর অনুষ্কা শর্মার থেকে শোনা।
বিশ্রীভাবে সিরিজ হারলেও, সর্বোচ্চ রান ছিল কোহলিরই। ২০১৮ সালে ফর্মের শীর্ষে ছিলেন তারকা ক্রিকেটার। সিরিজে দুটো শতরান, তিনটে অর্ধশতরান করেন। পাঁচ ম্যাচের সিরিজে ৫৯৩ রান করেন বিরাট। কিন্তু হার মেনে নিতে পারেননি। তার জন্য নিজেকেই দুষতেন বিরাট। দ্য রণবীর শোয়ে এসে এই ঘটনার উল্লেখ করে বরুণ ধাওয়ান বলেন, 'যখন বিরাট ফর্মে ছিল না, বা যখন দল হারত তখনকার কিছু কথা অনুষ্কা আমার সঙ্গে শেয়ার করেছে। ভারত একটা টেস্ট হেরেছিল। সেদিনের খেলায় উপস্থিত ছিলেন না অনুষ্কা। বাড়ি ফিরে দেখেন, নিজের ঘরে রীতিমতো ভেঙে পড়েছেন কোহলি। কাঁদছিল। পুরো দোষ নিজের ওপর চাপান। বলেন, তিনি ব্যর্থ হয়েছেন।' শোয়ে এসে সেই কাহিনি তুলে ধরলেন বরুণ। এর থেকেই বোঝা যাচ্ছে, অধিনায়ক হিসেবে কতটা দায়বদ্ধতা ছিল কোহলির।
২০১৮ সালে ইংল্যান্ডের কাছে সিরিজ হার অধিনায়ক কোহলির জীবনের কালো অধ্যায়। এবার অস্ট্রেলিয়ার মাটিতে হয়তো শেষ সুযোগ বিরাটের কাছে। একেবারেই ছন্দে নেই। চলতি বছর ১৭ ইনিংসে ৩৭৬ রান করেন। তারমধ্যে রয়েছে একটি মাত্র শতরান এবং অর্ধশতরান। গড় ২৫। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নির্ভর করবে মেলবোর্ন এবং সিডনি টেস্টের ওপর। বক্সিং ডে টেস্টে রানে ফিরে বছরটা হাসিমুখে শেষ করতে চাইবেন কোহলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি