বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ডবুকে পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ জেতার পাশাপাশি গড়ল অনন্য নজির। বৃহস্পতিবার নিউল্যান্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচ ৮১ রানে জিতল গ্রিন আর্মি। জয়ের ভীত গড়ে দেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তাঁদের ব্যাটে ভর করেই ৩২৯ রান খাড়া করে পাকিস্তান। ৭৩ রান করেন বাবর। রিজওয়ান করেন ৮০। তৃতীয় উইকেটে ১৪২ বলে ১১৫ রান যোগ করে এই জুটি। জবাবে হেনরিচ ক্লাসেনের ৯৭ রান কাজে আসেনি। ২৪৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শাহিন আফ্রিদি চারটে, এবং নাসিম শাহ তিনটে উইকেট নেন। তিন ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল পাকিস্তান। একইসঙ্গে করল নতুন রেকর্ড। একবিংশ শতাব্দীতে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় তিনটে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নজির গড়ল পাকিস্তান। টানা পঞ্চম সিরিজ জয়। বিদেশের মাটিকে এবছর তৃতীয়। এর আগে অস্ট্রেলিয়া এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জেতে পাকিস্তান।
স্বাভাবিকভাবেই নজির গড়ে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক। মহম্মদ রিজওয়ান বলেন, 'এটা টিমগেমের জয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দলের সবাই অবদান রেখেছে।আমার এবং বাবরের শুরুটা একটু মন্থর হয়। আমাদের লক্ষ্য ছিল ৩০০। কিন্তু আমরা ৩২০ রানের বেশি করতে পেরেছি। কামরান গুলামকে এমন ইনিংস খেলতে এর আগে দেখিনি।' দুই তারকা ক্রিকেটার দলকে মজবুত জায়গায় পৌঁছে দেয়। বাবর এবং রিজওয়ান আউট হওয়ার পর দুরন্ত কামরান গুলাম। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন তিনি। ৫টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৬৩ রান করেন। শেষ ১৭ ওভারে ১৬১ রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা শুরুটা ভাল করে। দ্রুত রান তোলে প্রোটিয়ারা। কিন্তু প্রথম ছয় ব্যাটারের মধ্যে ক্লাসেন ছাড়া কেউ বড় রান পায়নি। ৪টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৯৭ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি