বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১৬Sampurna Chakraborty
মোহনবাগান - ১ (দিমিত্রি-পেনাল্টি)
এফসি গোয়া - ২ (ব্রাইসন-২)
আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের। বেঙ্গালুরুর পর গোয়া। মান্ডবীর তীরে খোয়াল সাত ম্যাচ অপরাজেয় তকমা। শুক্রবার ফাতোর্দায় এফসি গোয়ার কাছে ১-২ গোলে হার বাগানের। হোসে মোলিনার দলের কাছে এটা ওয়েক আপ কল। শুরুতে একবার পিছিয়ে পড়ে সমতা ফেরায়। কিন্তু দ্বিতীয়বার আর হল না। ট্যাকটিক্যাল লড়াইয়ে মোলিনাকে মাত দিলেন মানোলো। আইএসএলে এই নিয়ে তৃতীয়বার মোহনবাগানকে হারাল গোয়া। ১২ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এল গোয়া। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে একেই সবুজ মেরুন। এদিন শেষদিকে সাদিকু দুটো নিশ্চিত সিটার মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত। চেন্নাই, কেরল ম্যাচের পুনরাবৃত্তি। কিন্তু রেজাল্ট মিলল না। ঘরের মাঠে দুটো ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না হলেও প্রয়োজনীয় সময় গোল তুলে নেয় বাগান। শেষ দশ মিনিটে ম্যাচের রং বদলে দেন গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ন। এদিনও ৮০ মিনিটের মাথায় গত ম্যাচের সেরাকে নামান মোলিনা। কিন্তু এবার আর অঙ্ক মেলেনি। গ্যালারিতে বসে আফশোস করা ছাড়া কিছু করণীয় ছিল না স্টুয়ার্টের। এদিন মাঠে স্কটিশ তারকার অভাব স্পষ্ট ছিল।
ঘরের মাঠে শুরুটা ভাল করে গোয়া। বল ধরে খেলার চেষ্টা করে মানোলো মার্কুয়েজের দল। শুরুতে একটু ব্যাকফুটে ছিল সবুজ মেরুন ব্রিগেড। দুই কোচই ৪-২-৩-১ ফার্মেশনে দল সাজান। বাগানের মাঝমাঠে জমাট ভাব ছিল না। বরং গোয়ার মাঝমাঠের দখল নিজের হাতে রাখেন বোরহা। তবে বাঁ প্রান্ত সচল রাখেন লিস্টন কোলাসো। ম্যাচের ১৩ মিনিটে ফুটবল দেবতা গোয়ার সঙ্গ দেয়। ব্রাইসন ফার্নান্দেজের শট টম অ্যালড্রেডের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ভাগ্যের জোরে এগিয়ে যায় গোয়া। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ব্রাইসনের সামনে। তাঁর শট তালুবন্দি করেন বিশাল কাইত। প্রথম ৩০ মিনিট কিছুটা ছন্নছাড়া দেখায় বাগানকে। তবে প্রথমার্ধের শেষ কোয়ার্টারে আক্রমণ বাড়ায়। প্রথম সুযোগ ৩৪ মিনিটে। অ্যালড্রেডের হেড বাঁচায় গোয়ার গোলকিপার। তার কয়েক মিনিট পরই সুযোগ পায় দিমিত্রি। কিন্তু বাইরে মারেন অজি তারকা।
প্রথমার্ধের শেষদিকে গোয়াকে চেপে ধরে লিস্টন, মনবীররা। গোলের সুযোগও আসে। দিমির কর্নার থেকে মনবীরের শট বাঁচান বিপক্ষের কিপার ঋত্বিক। এদিন পুরোপুরি অফকালার জেমি ম্যাকলারেন। প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে। তিনি যে মাঠে আছেন, বোঝাই যায়নি। একই অবস্থা গোয়ায় একমাত্র স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর। প্রাক্তন মোহনবাগানিকে বোতলবন্দি রাখেন মোলিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সুযোগ পায় বাগান। সাহালের দূরপাল্লার গড়ানো শট বাঁচায় গোয়া কিপার ঋত্বিক। তবে ম্যাচে ফেরার জন্য অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৪ মিনিটে বক্সের মধ্যে বল সাদিকুর হাতে লাগায় পেনাল্টি দেন রেফারি ক্রিস্টাল জন। ৫৫ মিনিটে জোরাল স্পট কিক থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। তারকা ফুটবলার গোলে ফিরলেও চিন্তায় ভাঁজ মোলিনার কপালে। পেনাল্টি থেকে দলকে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যে তাঁর পরিবর্তে জেসন কামিন্সকে নামান বাগানের স্প্যানিশ কোচ। মাঠ ছাড়ার সময় অসন্তুষ্ট দেখায় পেত্রাতোসকে। কিন্তু বেঞ্চে বসেই উরুতে স্ট্র্যাপ বাঁধতে দেখা যায় দিমিকে। ম্যাচের ৬৮ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় গোয়া। বোরহার ক্রসে নীচু ডাইভিং হেড ব্রাইসনের। এরপরও গোলের সুযোগ পায় দু'দলই। কিন্তু স্কোর বদলায়নি। শুক্র রাতে ডাহা ব্যর্থ বাগানের দুই বিশ্বকাপার ম্যাকলারেন এবং কামিন্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি