রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ ডিসেম্বর ২০২৪ ০২ : ৩২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: করোনা কালে সর্বহারা মানুষদের কাছে 'মসিহা' হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। অভিনয় দক্ষতায় মন কাড়লেও তাঁর আচরণ ও স্বভাব অনুরাগীদের কাছে আরও বেশি জনপ্রিয়তা বাড়িয়েছে। ২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি 'ফতে'।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে সোনু সুদ ঐশ্বর্য রাই এবং বচ্চন পরিবার নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "যখন 'যোধা আকবর'-এর শুটিং করছিলাম তখন ঐশ্বর্যর সঙ্গে নানা বিষয়ে কথা হত। একবার সে আমার কথা থামিয়ে দিয়ে বলে, আমি নাকি তাঁর 'পা'র মতো। অর্থাৎ অমিতাভ বচ্চনের প্রতিচ্ছবি সে আমার মধ্যে দেখে। ঐশ্বর্য জানায়, আমি তাঁর 'পা'র মতোই খুব ধৈর্যশীল এবং পরিবারের সকলের খেয়াল রাখতে পারি।"
সোনু আরও বলেন, "অভিষেকের সঙ্গে 'যুবা', 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে কাজ করেছি। অমিতজির সঙ্গে 'বুড্ডা হোগা তেরা বাপ' ছবিতে একসঙ্গে কাজ করেছি। বচ্চন পরিবারের প্রত্যেকে খুব ভাল মানুষ।"
এদিকে, বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর বিচ্ছেদ নিয়ে। ঐশ্বর্যর নাম থেকে বচ্চন পদবি সরানোর পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকী, অভিষেক বচ্চনের সঙ্গে নামও জড়িয়ে যায় নিমরত কৌরের ৷
জানা গিয়েছিল, মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন বচ্চন পরিবারের থেকে আলাদা থাকেন রাই সুন্দরী। কিন্তু দাম্পত্যে গোলযোগ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দু'জনের কাউকেই। কিন্তু সেই সব গুজব এক লহমায় শেষ করে দিয়েছিলেন জুটিতে৷
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি পার্টিতে অভিষেক-ঐশ্বর্যর সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীর মা বৃন্দা রাইকেও। হাসিখুশি এই ছবি দেখে বোঝার উপায় নেই যে তাঁদের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়েছে৷ এক অনুষ্ঠানে দুই তারকাকে নিজস্বী নিতে দেখা গিয়েছিল। এরপর মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেল দম্পতিকে। নাতনির এই অনুষ্ঠানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি