বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসরে অনেকেই অবাক হয়েছেন। বাদ যাননি তারকা স্পিনারের ছোটবেলার কোচও। একদা ছাত্রের এই সিদ্ধান্তে খুবই অবাক হন সুনীল সুব্রমানিয়াম। অশ্বিনের সিদ্ধান্তকে সম্মান জানালেও, তিনি মনে করছেন, আরও বছর দুয়েক আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন তাঁর ছাত্র। সুব্রমানিয়াম বলেন, 'আমি প্রচণ্ড অবাক হয়েছি। ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ সাইকেল খেলতেই পারত। ঘরের মাঠে কয়েকটা টেস্ট আছে। তারপর ও অবসর নিতে পারত। কিন্তু ও এখনই অবসর নিয়ে নিল। ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান করতে হবে। হয়তো এর পেছনে কোনও কারণ আছে।'
ছোটবেলার কোচ জানান, অশ্বিন বরাবরই ভয়ডরহীন ছিল। একইসঙ্গে বুদ্ধিমানও। বরাবরই নতুন কিছু করার চেষ্টা ছিল তাঁর মধ্যে। ছাত্রের বিদায়বেলায় সুব্রামানিয়াম বলেন, 'ও ভয়ডরহীন ছিল। সবসময় নতুন কিছু করায় চেষ্টা ছিল। উন্নতি করতে চাইত। সেটব্যাক ওকে নিজের সেরাটা দিতে বাধ্য করত। ও বরাবর ভাবনা-চিন্তা করত। মাথা দিয়ে ভাবত, পরিস্থিতির বিচার করত। বুদ্ধিমান ক্রিকেটার ছিল।' ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পর আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জীবন শুরু করে অশ্বিন। ক্রিকেটে ব্রেক পাওয়ার পর আর অন্য কিছু নিয়ে ভাবতে হয়নি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেও ছিলেন। তবে তার তিন বছর পর নিজেকে উচ্চমানের স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। বাকিটা ইতিহাস।
অনিল কম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। দেশের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তারও বেশি উইকেট নেন। পাশাপাশি টেস্টে ব্যাট হাতে ৩৪৭৪ রানও করেন। ৬টি শতরান করেছেন। রয়েছে ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। দেশের জার্সিতে ১১৬টি একদিনের ম্যাচ এবং ৬৫টি টি-২০ খেলেছেন অশ্বিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি