রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বলিউডকে বয়কট অনুষ্কার? বিরাটের কোচের ইঙ্গিতের পর বিটাউনে জোর চর্চা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৮Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি কি আর দেশে ফিরবেন না? বেশ কিছু সময় ধরে তারকা জুটিকে নিয়ে চলছে জল্পনা। বলিউডে কান পাতলেই ভেসে আসছে নানা গুঞ্জন। ছেলের জন্মের পর থেকে ভারতে থাকছেন না বিরাট-অনুষ্কা। আর সম্প্রতি বিরাটের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মার ইঙ্গিত যেন সমস্ত গুঞ্জনকে আরও পোক্ত করেছে। 

রামকুমার জানিয়েছেন, দুই সন্তানকে নিয়ে বিরাট ও অনুষ্কা লন্ডনেই চলে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরই হয়তো পাকাপাকি ভাবে ভারত ছেড়ে লন্ডনে গিয়ে থাকবেন কোহলি। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিরাট ও অনুষ্কা উভয়ের অনুরাগীরাই কৌতূহলী হয়ে পড়েছেন। সেইসঙ্গে অনুষ্কা বলিউড ছাড়তে চলেছে এমন  জল্পনাও চাগাড় দিয়েছে। 

অনুষ্কাকে শেষ বার ২০১৮ সালে পর্দায় দেখা গিয়েছিল ‘জ়িরো’-তে। শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফ ছিলেন ওই ছবিতে। এরপর আর নায়িকাকে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ এই বিরতিই অনুষ্কার বলিউড ছাড়ার গুঞ্জনকে উস্কে দিয়েছে। তবে কি অভিনয়কে বিদায় জানিয়ে ব্যক্তিগত জীবনেই সময় দেবেন 'সুলতান'র অভিনেত্রী! 

বেশ কয়েক বছর ধরেই স্পটলাইট থেকে দূরে থাকেন অনুষ্কা। মুম্বইয়ের গ্ল্যামারাস জগতের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটান অভিনেত্রী। কখনও স্বামী বিরাটের বিভিন্ন ম্যাচের সফরসঙ্গী হন, কখনও বা ছেলে-মেয়েকে নিয়ে নিভৃতে সময় কাটান বিরুষ্কা। সেই সব ক্যামেরাবন্দি মুহূর্তও কখনও কখনও ঘুরে বেড়ায় নেটপাড়ায়। এর আগে সিমি আগরওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন যে তিনি কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে রাজি। পরিবারের জন্য পেশাগত জীবন ছাড়তেও দ্বিধাবোধ করবেন বলে জানান 'পিকে'র নায়িকা। 

চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিরাট আর অনুষ্কার পুত্র অকায়র জন্ম হয়েছে। এরপর থেকে প্রচারের আলো থেকে নিজেকে পুরোদমে দূরে রাখতে শুরু করেন অনুষ্কা। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে প্রায় পাকাপাকিভাবে লন্ডনে থাকতে শুরু করেছেন দম্পতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া