বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বাকি দুই টেস্টের দল বাছাই নিয়ে নির্বাচকদের একহাত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুই টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দল থেকে বাদ দেওয়া হয়েছে নাথান ম্যাকসুইনিকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস‌। সিরিজের মাঝপথে তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মাইকেল ক্লার্ক। জাতীয় নির্বাচকদের সমালোচনা করেন প্রাক্তন অধিনায়ক। ভারতের বিরুদ্ধে ছয় ইনিংসে ম্যাকসুইনির রান ১০, ০, ৩৯, ১০, ৯, ৪। তাসত্ত্বেও ক্লার্ক মনে করেন, তড়িঘড়ি এমন সিদ্ধান্ত না নিয়ে তরুণ ওপেনারের ওপর আস্থা রাখা উচিত ছিল অস্ট্রেলিয়ার। ক্লার্ক বলেন, 'বিশ্বাস করতে পারছি না নাথান ম্যাকসুইনিকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। ওপেনিংয়ে যাকেই বেছে নেওয়া হোক না কেন, পুরো সিরিজ তাঁকে সুযোগ দেওয়া উচিত ছিল। আমার মতে, নির্বাচকরা ভুল করেছে।'

বিশেষ করে মুখ্য নির্বাচক জর্জ বেইলির সমালোচনা করেন প্রাক্তন অজি অধিনায়ক। প্রথম তিন টেস্টে অনেক সিনিয়র প্লেয়ারও ব্যর্থ হয়েছে। সেখানে কোন যুক্তিতে ম্যাকসুইনিকে বাদ দেওয়া হল, প্রশ্ন তোলেন তিনি। ক্লার্ক বলেন, 'উসমান খোয়াজার ৩৮ বছর বয়স। ও কোনও রান করেনি। ও একজন সিনিয়র প্লেয়ার। মার্নাস লাবুশেন সিরিজ শুরু হওয়ার আগে থেকেই চাপে ছিল। মাত্র একটা বড় রান পেয়েছে। স্টিভ স্মিথ একটা শতরান করেছে। তবে ও চাপে আছে। ম্যাকসুইনিকে বাদ দিলে বাকিদের সবার বয়স ৩০ এর ওপরে। তারমধ্যে অনেকের ৩০ এর কোটার শেষের দিকে।' অস্ট্রেলিয়ার ওপেনিং নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় চিন্তিত ক্লার্ক। অবসরের সময় চলে আসছে খোয়াজার। তারপর কী হবে? এই প্রশ্ন ঘুরছে প্রাক্তন অধিনায়কের মাথায়। ক্লার্ক বলেন, 'পরের দুটো টেস্টের পর উসমান খোয়াজা অবসর নিলে কী হবে? তখন কি আবার ম্যাকসুইনিকে ডাকা হবে? নাকি আবার ওকে লাইনের পেছনে দাঁড়াতে হবে?' ম্যাকসুইনিকে বাদ দেওয়ার বিপক্ষে হলেও তরুণ কনস্টাস‌কে শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া