রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিউডে তারকা হতে গেলে দীর্ঘ পথ পার করতে হয়। অনেকেই সিনেমার সেটে সহকারী হিসেবে কাজ শুরু করে পরে নিজের অভিনয়ের জগতে প্রবেশ করেন। এরকমই একজন অভিনেতা হলেন উৎকর্ষ শর্মা। 'গদর ২' ছবির মাধ্যমে দর্শক মহলে খ্যাতি লাভ করেছেন। এই ছবিতে তিনি সানি দেওল এবং আমিশা পাটেলের ছেলের চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি, মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'বনবাস'।
অভিনয়ে আসার আগে ক্যামেরার পিছনে কাজ করতেন তিনি। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে উৎকর্ষ জানান, ২০১০ সালে মুক্তি পাওয়া ছবি 'বীর'-এর শুটিং ফ্লোরে সলমন খানকে অজান্তেই আহত করেন তিনি। একটি দৃশ্যের আগে, উৎকর্ষ শর্মা ভুল করে সালমান খানের নাকে আঘাত করে ফেলেন।
উৎকর্ষের কথায়, "সেটে হাততালি দিতে গিয়ে হঠাৎ সলমন খান আমার সামনে এসে পড়েন। তখনই অজান্তেই আমার হাতের ধাক্কায় সলমনের নাকে আঘাত লাগে। হঠাৎ এমন হওয়ায় আমি ঘাবড়ে যাই। কিন্তু সলমন এত বড় মাপের অভিনেতা, যে তিনি বিন্দুমাত্র কিছু বলেননি। বুঝতেই দেননি আমার ভুলে ওঁর আঘাত লেগেছে।"
উৎকর্ষ শর্মা আরও জানান, সলমন খান বাস্তব জীবনে খুবই শান্ত এবং মনের দিক থেকে স্বচ্ছ একজন মানুষ। কিন্তু যখন ক্যামেরার সামনে আসেন, তখন তিনি পুরোপুরি অভিনয়ের জগতে ডুবে যান। তাই সলমনকে শ্রদ্ধা করেন উৎকর্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি