বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সচিব বাছতে বিশেষ বৈঠক, কবে ঘোষণা করা হবে জয় শাহের উত্তরসূরির নাম?

Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: জয় শাহের উত্তরসূরির খোঁজ চলছে জোরকদমে। ১২ জানুয়ারি নতুন সচিব এবং কোষাধ্যক্ষ বাছতে মুম্বইয়ে স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়েছে। চলতি মাসের শুরু থেকে বোর্ডের এই দুটো পদ খালি আছে। বিসিসিআইয়ের অভিধান অনুযায়ী বোর্ডের কোনও পদ ৪৫ দিনের বেশি খালি রাখা যাবে না। তারমধ্যে স্পেশাল বার্ষিক সভা ডেকে লোক নিয়োগ করতে হবে। সেই অনুযায়ী ৪৩ দিনের মাথায় এই বৈঠক ডাকা হয়েছে। এক রাজ্য অ্যাসোসিয়েশনের সভাপতি জানায়, 'বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ের পর রাজ্য সংস্থাগুলোকে এসজিএমের তারিখ জানিয়ে দেয় হয়েছে। ১২ জানুয়ারি বোর্ডের হেড কোয়ার্টারে এই বৈঠক হবে।' 

১ ডিসেম্বর থেকে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। সদ্য গঠিত মহারাষ্ট্র সরকারে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে আশিস শেলারকে‌। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি দুটো পদে থাকতে পারবে না। কুলিং অফে যাওয়ার আগে বিসিসিআই সচিব হিসেবে আরও একবছর বাকি ছিল জয় শাহের। কিন্তু আইসিসির চেয়ারম্যান হওয়ার পর বোর্ড থেকে সরে যেতে বাধ্য হন। অন্যদিকে লোধার নিয়ম অনুযায়ী কোনও মন্ত্রী বোর্ডের অফিস বিয়ারার হতে পারবে না। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, 'সচিব এবং কোষাধ্যক্ষের পদ খালি হয়ে গিয়েছে। স্পেশাল জেনারেল মিটিং ডেকে এই জায়গায় নতুন লোক নেওয়া হবে। প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার আঁচল কুমার জ্যোতির নিয়োগপত্র গৃহীত করার অনুরোধ জানানো হচ্ছে অ্যাপেক্স কাউন্সিলকে। তাঁর তত্ত্বাবধানে এসজিএমে বোর্ডের নির্বাচন হবে।' বর্তমানে বোর্ডের অন্তর্বর্তী সচিবের ভূমিকায় আছেন অসমের দেবজিত সাইকিয়া। কোষাধ্যক্ষের পদ খালিই আছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া