বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মেলবোর্নে অভিষেক হলে ইতিহাস গড়তে পারেন এই অজি ওপেনার, কে এই স্যাম কনস্টাস?

Kaushik Roy | ২০ ডিসেম্বর ২০২৪ ২২ : ০১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করতে চলেছেন তরুণ প্রতিভা স্যাম কনস্টাস। ৭০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ব্যাটার হিসেবে অভিষেক হতে পারে কনস্টাসের। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের পর এত কম বয়সে টেস্ট অভিষেক করার রেকর্ড সম্ভবত এবার ভাঙতে চলেছে কনস্টাসের মাধ্যমে। বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্স ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৮ বছর ১৯৩ দিনে টেস্ট অভিষেক করেছিলেন।

 

 

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে স্যাম কনস্টাসের পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছে। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করে ২৬ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন স্যাম কনস্টাস। আটটি বাউন্ডারি এবং দুটি বিশাল ছক্কায় সাজানো ইনিংসে ভর করে অ্যাডিলেড স্ট্রাইকার্সেকে হারায় সিডনি। সদ্য ভারতের বিরুদ্ধে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলতে নেমে কনস্টাস আরও একবার তাঁর প্রতিভার ঝলক দেখান। মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ৯৭ বলে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। গোটা ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন তিনি। 

 

 

গত অক্টোবর-নভেম্বরে ভারত এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের সিরিজেও তাঁর ব্যাটিং ছিল চোখে পড়ার মত। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন এই অজি ওপেনার। ঘরোয়া ক্রিকেটে তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সই বর্ডার গাভাসকার ট্রফিতে দলে জায়গা করে দিয়েছে তাঁকে। আক্রমণাত্মক মানসিকতায় ইনিংস শুরুর জন্য অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কনস্টাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর অসাধারণ ফর্ম বিজিটির শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করবে বলেই মনে করছে ক্রিকেটমহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া