বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মেলবোর্ন, সিডনি টেস্টের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, বাদ পড়লেন ম্যাকসুইনি, দলে নতুন ওপেনার

Kaushik Roy | ২০ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে অভিষেককারী নাথান ম্যাকসুইনিকে সিরিজের শেষ দুই টেস্টের আগে বাদ দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিরিজের শেষ দুটি টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে দলে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে আক্রমণাত্মক তরুণ ব্যাটার সাম কনস্টাসকে। ১৯ বছর বয়সী কনস্টাস সম্ভবত উসমান খোয়াজার সঙ্গে ওপেন করবেন। এর আগে বিজিটিতে নাথান ম্যাকসুইনির অভিষেক হয়েছিল পারথ টেস্টে।

 

 

প্রথম তিন টেস্টে জসপ্রীত বুমরাকে সামাল দিতে পারেননি তিনি। ম্যাকসুইনি মূলত মিডল-অর্ডার ব্যাটার হলেও তাঁকে ওপেনার হিসেবে খেলিয়েছিল অস্ট্রলিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। কনস্টাসকে দলে নেওয়া ছাড়াও অস্ট্রেলিয়া দলে ফিরিয়েছে পেস বোলার ঝাই রিচার্ডসনকে। তিন বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরলেন রিচার্ডসন। এছাড়াও দলে যোগ দিয়েছেন পেস বোলার শন অ্যাবট ও তাসমানিয়ার অলরাউন্ডার বো ওয়েবস্টার। উল্লেখ্য, ২০২৪-২৫ মরশুমে স্যাম কনস্টাস দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

 

 

বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৭ বলে ৫৬ রান করেছেন তিনি। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলে ছ’ইনিংসে দুটি শতরান করেছেন তিনি। কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর একাদশের হয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলাপি বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন কনস্টাস। ১৪টি চার এবং ১টি ছক্কা ছিল তাঁর শতরানের ইনিংসে। যা কিনা তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের স্পষ্ট উদাহরণ। অস্ট্রেলিয়ার নির্বাচকদের মতে, কনস্টাসের অন্তর্ভুক্তি ওপরের দিকে আক্রমণাত্মক খেলায় ভারসাম্য আনবে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনি কতটা সফল হতে পারেন এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া