বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁয়ে ফেললেন রিচা ঘোষ। মাত্র ১৮ বলে ৫০ রানে পৌঁছে যান বাংলার ক্রিকেটার। শেষপর্যন্ত ২১ বলে ৫৪ রান করেন রিচা। বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি ছয় এবং ৩টি চার। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ডের রেকর্ড ছুঁয়ে ফেললেন শিলিগুড়ির মেয়ে। ব্যাট হাতে দুরন্ত স্মৃতি মান্ধানাও। ৭৭ রান করেন ভারতের সহ অধিনায়ক। এই দু'জনের ব্যাটে ভর করে বৃহস্পতিবার সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে ভারতের মেয়েরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এটাই ভারতের সর্বোচ্চ রান। এর আগে বছরের শুরুতে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করেছিল ভারত।
চলতি বছর টি-২০ তে সবচেয়ে বেশি রান স্মৃতির। ২৩ ম্যাচে ভারতীয় ওপেনারের রান ৭৬৩। সিরিজে পরপর তিনটি অর্ধশতরান, বছরের অষ্টম। সর্বোচ্চ রানের তালিকায় শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে ছাপিয়ে যান হরমনপ্রীত কৌরের ডেপুটি। এদিন ওভার প্রতি ১০ রান তোলে ভারত। উইকেটের চারদিকে দাপটের সঙ্গে খেলেন মান্ধানা। পাওয়ার প্লেতে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় তাঁকে। শুরুটা মন্থর হলেও, ৩৯ রান করেন জেমাইমা রডরিগেজ। জুটিতে ৯৮ রান করে স্মৃতি-জেমাইমা। অভিষেক ম্যাচে নজর কাড়েন রাঘভি বিশট। ২২ বলে ৩১ রান করেন। ৪৭ বলে ৭৭ রান করে আউট হন স্মৃতি। ইনিংসে ছিল ১৩টি চার, একটি ছয়। চলতি সিরিজে তাঁর সর্বোচ্চ রান। দীপ্তি শর্মার আগে রিচা ঘোষকে নামানো হয়। আরও একবার নিজেকে প্রমাণ করলেন ২১ বছরের বাংলার মেয়ে। ম্যাচের সেরা রিচা ঘোষ। সিরিজের শেষ টি-২০ ম্যাচ ৬০ রানে জেতে ভারত। নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ২৯ রানে ৪ উইকেট নেন রাধা যাদব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি